সোমবার, সেপ্টেম্বর ২১, ২০২৬

৬ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

সোমবার, সেপ্টেম্বর ২১, ২০২৬

৬ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

আপনি পড়ছেন : ক্রীড়া

আত্মঘাতী শট খেলে মাঠ ছাড়লেন মুশফিক


DhakaReport24.com || 2023-11-28 15:17:30
আত্মঘাতী শট খেলে মাঠ ছাড়লেন মুশফিক

নিউজিল্যান্ডের বিপক্ষে দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্টে মুখোমুখি হয়েছে বাংলাদেশ। যেখানে টস জিতে ব্যাটিং নিয়েছেন বাংলাদেশ দলের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত।

এ প্রতিবেদন লেখা পর্যন্ত ৬১ ওভার শেষে ৫ উইকেট হারিয়ে ২১০ রান করেছে বাংলাদেশ। ব্যাটিংয়ে আছেন অভিষেক হওয়া শাহাদাত হোসেন দীপু ও মেহেদী হাসান মিরাজ।

ব্যাটিংয়ে নেমে বাংলাদেশ সাবধানী শুরু করে। উদ্বোধনী জুটিতে দুই ওপেনার মাহমুদুল হাসান জয় ও জাকির হাসান ৩৯ রানের পার্টনারশিপ গড়েন। অবশেষে এই জুটি ভাঙেন স্পিনার এজাজ প্যাটেল। ১৩তম ওভারে ব্যক্তিগত ১২ রানে বোল্ড হন জাকির।

দ্বিতীয় উইকেটে অধিনায়ক নাজমুল হোসেন শান্তকে নিয়ে ফের জুটি গড়েন জয়। এবার ৭১ বলে ৫৩ রান তোলেন তারা। তবে এই জুটিতে ঝড় তোলেন শান্ত। ৩৫ বলে তিনি একাই ৩৭ রান করেন। কিন্তু ২৫তম ওভারে দলীয় ৯২ রানের মাথায় গ্লেন ফিলিপসের বলে তুলে মারতে গিয়ে কেন উইলিয়ামসনের ক্যাচে পরিণত হন শান্ত। তার ইনিংসে ছিল ২টি চার ও ৩টি ছক্কা।

মুমিনুল হককে নিয়ে তৃতীয় উইকেটে আবারও লড়াই শুরু করেন জয়। নিজের টেস্ট ক্যারিয়ারের চতুর্থ হাফসেঞ্চুরি করে জুটিতেও ফিফটি তোলেন এই ডানহাতি। তবে পরপর দুই ওভারে এ দুজনকে ফিরিয়ে ম্যাচে ফেরে নিউজিল্যান্ড। ৫৩তম ওভারের পঞ্চম বলে ফিলিপসের দ্বিতীয় শিবারে পরিণত হন ৩৭ রান করা মুমিনুল। আর পরের ওভারে ইস সোধির বলে স্লিপে থাকা ড্যারেল মিচেলকে ক্যাচ দেন জয়। এই ব্যাটার ১৬৬ বলে ১১টি চারে ৮৬ রান করেন। দুজনে মিলে ১৭১ বলে ৮৮ রানের জুটি গড়েন।

পঞ্চম উইকেটে নামা মুশফিকুর রহিম নিজের নামের প্রতি সুবিচার করতে পারেননি। আত্মঘাতী শট খেলে মাঠ ছেড়েছেন এই অভিজ্ঞ ব্যাটার। দ্বিতীয় সেশনের পর এজাজ প্যাটেলের বলে মারতে গেলে শটে থাকা উইলিয়ামসন ক্যাচ দেন। ২২ বলে মাত্র ১২ রান করেন তিনি।

সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম এ ম্যাচ দিয়ে টেস্ট ফিরছে পাঁচ বছর পর। ১৩তম টেস্ট অধিনায়ক হিসেবে অভিষেক হলো নাজমুল হোসেন শান্তর। অভিষেক হয়েছে ব্যাটসম্যান শাহাদাত হোসেন দীপুর।

দীর্ঘ ১০ বছর পর দেশের মাটিতে নিউজিল্যান্ডের বিপক্ষে টেস্ট খেলবে বাংলাদেশ। ব্ল্যাক ক্যাপসদের বিপক্ষে ১৭ টেস্টে টাইগারদের একমাত্র জয়টি ছিল গত বছর মাউন্ট মঙ্গানুইয়ে।

গত বছর নিউজিল্যান্ড সফরে গিয়ে টেস্ট সিরিজ ১-১ ড্র করে ফিরেছিল বাংলাদেশ। এবার সিরিজ জয়ের লক্ষ্যের কথা জানিয়েছেন ভারপ্রাপ্ত অধিনায়ক নাজমুল হোসেন শান্ত।

বাংলাদেশের একাদশ: নাজমুল হোসেন (অধিনায়ক), জাকির হাসান, শাহাদাত হোসেন, মাহমুদুল হাসান, মুমিনুল হক, মুশফিকুর রহিম, মেহেদী হাসান মিরাজ, নুরুল হাসান (উইকেটরক্ষক), তাইজুল ইসলাম, শরিফুল ইসলাম, নাঈম হাসান।

নিউজিল্যান্ড একাদশ: টিম সাউদি (অধিনায়ক), ডেভন কনওয়ে, টম ল্যাথাম, কেইন উইলিয়ামসন, হেনরি নিকোলস, ড্যারিল মিচেল, টম ব্লান্ডেল (উইকেটরক্ষক), গ্লেন ফিলিপস, কাইল জেমিসন, ইশ সোধি, এজাজ প্যাটেল।
ঢাকারিপোর্ট২৪.কম/জাক/আরএএম