রবিবার, সেপ্টেম্বর ২০, ২০২৬

৫ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

রবিবার, সেপ্টেম্বর ২০, ২০২৬

৫ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

আপনি পড়ছেন : ক্রীড়া

‘বাংলাদেশের বিপক্ষে আফগানিস্তানের হার আসলেই অঘটন’


DhakaReport24.com || 2023-11-04 17:23:45
‘বাংলাদেশের বিপক্ষে আফগানিস্তানের হার আসলেই অঘটন’

আফগানিস্তানের বিপক্ষে জয় দিয়ে বিশ্বকাপ শুরু করেছিল বাংলাদেশ। এরপর টানা ছয় ম্যাচ হেরে বিশ্বকাপ থেকে ছিটকে সাকিব আল হাসানের দল। অন্যদিকে চার জয় নিয়ে সেমিফাইনালে খেলার স্বপ্ন দেখছে আফগানরা। আর তাই বাংলাদেশের কাছে আফগানিস্তানের হারাকে এবারের বিশ্বকাপের সত্যিকারের অঘটন বলছেন ভারতের ক্রিকেট বিশ্লেষক আকাশ চোপড়া।

বর্তমান চ্যাম্পিয়ন ইংল্যান্ড, শ্রীলঙ্কা, পাকিস্তান ও সবশেষ নেদারল্যান্ডসকে হারিয়ে ৮ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের পাঁচে আছে আফগানিস্তান। বাংলাদেশের কাছে না হারলে ১০ পয়েন্ট নিয়ে অনায়াসেই আফগানরা শেষ চারে খেলতো। আর তাই বাংলাদেশের কাছে আফগানদের হার অঘটন হিসেবে দেখছে আকাশ।

নিজের ‘এক্স’ অ্যাকাউন্টে এই ক্রিকেট বিশ্লেষক লিখেছেন, ‘বাংলাদেশের কাছে আফগানিস্তানের হার এই বিশ্বকাপের সত্যিকারের অঘটন, যেটা বিশ্বকাপে বাংলাদেশের একমাত্র জয়। যদি আফগানিস্তান জয় দিয়ে বিশ্বকাপ শুরু করত, তারা আজই (গতকাল) সেরা চারে চলে যেত।’
ঢাকারিপোর্ট২৪.কম/জাক/আরএএম