লিওনেল মেসি থাকলে ইন্টার মায়ামি এক দল। মেসিকে ছাড়া মায়ামি যেন আরেক দল। আর্জেন্টাইন তারকা মেজর লিগের দলটিতে যোগ দেবার আগে হারের বৃত্তে ছিল দলটি। মেসি আসার পরে টানা ম্যাচ জিতেছে।
এরপর ইনজুরি ও ক্লান্তি মিলিয়ে মেসি বিশ্রাম নিতেই ইন্টার মায়ামির কঙ্কাল যেন বেরিয়ে এসেছে। বিশ্বকাপ বাছাইপর্বের পর আটালান্টা ইউনাইটেডের বিপক্ষে ম্যাচে খেলেননি মেসি। ওই ম্যাচে তার দল ৫-২ গোলে হেরেছে।
পরের ম্যাচে টরেন্টোর বিপক্ষে মেসি ফিরতেই ৪-০ গোলে জেতে ইন্টার মায়ামি। এরপর অরনাল্ডো সিটির বিপক্ষে ছিলেন না মেসি। মায়ামি ম্যাচটি ১-১ গোলে সমতা করে।
বৃহস্পতিবার সকালে ইউএস ওপেন কাপের ফাইনালেও খেলেননি মেসি। ইন্টার মায়ামি ম্যাচটি হেরেছে ২-১ গোলে। হাউস্টন ডায়নামোর বিপক্ষে ওই হারে শিরোপা হারিয়েছে দলটি।
ম্যাচে ইন্টার মায়ামি প্রথমার্ধে ২-০ গোলে পিছিয়ে পড়ে। দলটির হয়ে গ্রিফিন ডর্সি ২৪ মিনিটে গোল করেন। পেনাল্টি থেকে ৩৩ মিনিটে লিড ডাবল করে দলটি। পরে শেষ বাঁশির আগে একটি গোল শোধ করে দলটি।
ঢাকা রিপোর্ট ২৪.কম/এমআর/আরএএম