সোমবার, সেপ্টেম্বর ২১, ২০২৬

৬ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

সোমবার, সেপ্টেম্বর ২১, ২০২৬

৬ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

আপনি পড়ছেন : ক্রীড়া

পিটার হাস ক্রিকেট খেললেন সাকিবের সঙ্গে


স্পোর্টস ডেস্ক
DhakaReport24.com || 2023-09-25 19:16:00
পিটার হাস ক্রিকেট খেললেন সাকিবের সঙ্গে

নিউজিল্যান্ডের বিপক্ষে চলমান সিরিজে বিশ্রামে রয়েছেন টাইগার অলরাউন্ডার সাকিব আল হাসান। সময় দিচ্ছেন পরিবারকে। এই ফাঁকেই তিনি সাক্ষাৎ করলেন ঢাকায় নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত পিটার হাসের সঙ্গে। যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূতের সঙ্গে এদিন সাকিবের সপরিবারে সাক্ষাৎ করেছেন। এ সময় পিটার হাসকে বাংলাদেশ দলের জার্সি উপহারও দিয়েছেন টাইগার অলরাউন্ডার।

পিটার হাসের সঙ্গে দেখা করার মুহূর্তের কিছু ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে পোষ্ট করেছেন সাকিবের স্ত্রী উম্মে আহমেদ শিশির। যেখানে সাকিব-শিশিরের সঙ্গে তাদের তিন শিশু সন্তানে দেখা যায়।

এছাড়া একটি ছবিতে দেখা যায় পিটারের সঙ্গে বেসবলে মেতেছেন সাকিব। শিশির তার ক্যাপশনে লিখেছেন, ক্রিকেটও খেলেছেন তারা।

ছবিগুলো পোস্ট করে ক্যাপশনে শিশির লিখেন, ‘বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত পিটার হাসের সঙ্গে দেখা করার সময়টা দারুণ ছিল! ক্রিকেট এবং বেসবল খেলে দুপুরটা ভালোই কেটেছে। রাষ্ট্রদূতের সঙ্গে সাকিবের চ্যালেঞ্জ অবশ্যই দেখার মতো ছিল। আমাদের আতিথেয়তা দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ!’

ঢাকা রিপোর্ট ২৪.কম/এমআর/আরএএম