রবিবার, সেপ্টেম্বর ২০, ২০২৬

৫ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

রবিবার, সেপ্টেম্বর ২০, ২০২৬

৫ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

আপনি পড়ছেন : ক্রীড়া

বিশ্ব জয়ের পথে গুটি গুটি পায়ে এগচ্ছে বাংলাদেশের আয়রন ম্যান বেলাল


ক্রীড়া ডেস্ক
DhakaReport24.com || 2023-09-16 17:21:45
বিশ্ব জয়ের পথে গুটি গুটি পায়ে এগচ্ছে বাংলাদেশের আয়রন ম্যান বেলাল

সময় ১৭ ঘণ্টা। এর মাঝে সমুদ্রে ৩.৮ কিলোমিটার সাঁতার, পাহাড়ি রাস্তায় ১৮০ কিলোমিটার সাইক্লিং এবং উঁচু–নিচু পথে ৪২.২ কিলোমিটার দৌড় বিরতিহীনভাবে সম্পন্ন করতে হবে। এমন কঠিন প্রতিযোগিতাকেই বলা হয় আয়রনম্যান বিশ্ব চ্যাম্পিয়নশিপ। চলতি বছরের ১০ সেপ্টেম্বর ফ্রান্সের নিসে অনুষ্ঠিত এই প্রতিযোগিতায় বাংলাদেশ থেকে পাঁচজন অংশ নিয়েছিলেন।

যাদের মাঝে অন্যতম হলেন আরিফুর রহমান বেলাল। 

আরিফুরের বিশ্ব চ্যাম্পিয়নশিপে আসার গল্পটাও দারুণ। গত বছর ‘আয়রনম্যান মালয়েশিয়া’ প্রতিযোগিতা কৃতিত্বের সাথে ১১ ঘন্টা ২১ মিনিটে সফলভাবে শেষ করে তিনি আয়রনম্যান বিশ্বচ্যাম্পিয়নশিপে কোয়ালিফাই করেন। আসরে বাংলাদেশি আয়রনম্যানদের মধ্যে সবার আগে মোহাম্মদ সামছুজ্জামান আরাফাত সাঁতার, সাইক্লিং ও দৌড় শেষ করেন।

তাঁর সময় লেগেছ ১১ ঘণ্টা ৩১ মিনিট ৮ সেকেন্ড। দ্বিতীয় স্থানে থাকা আরিফুর রহমানের সময় লেগেছে ১৩ ঘণ্টা ১২ মিনিট ২৩ সেকেন্ড। সব দেশ মিলিয়ে তার অবস্থান ১ হাজার ৪১১তম। 

আরিফুরের কৃতিত্বের এখানেই শেষ নয়, ২০২০ ও ২০২১ সালে তিনি ‘বাংলা চ্যানেল’ খ্যাত টেকনাফ থেকে সেন্টমার্টিন পর্যন্ত সাঁতরে অতিক্রম করেন।

বঙ্গবন্ধু  ম্যারাথনে অংশ নিয়েছেন পরপর তিন বছর। এছাড়া টাটা মুম্বাই ম্যারার্থন ইন্ডিয়া সহ একাধিক হাফ-ম্যারাথনে অংশগ্রহণ করেন। আরিফুরের এখনকার স্বপ্ন আমেরিকায় অনুষ্ঠিতব্য আয়রনম্যান বিশ্ব চ্যাম্পিয়নশিপে অংশগ্রহণ করা। এজন্য আগামী মাসে মালয়েশিয়ায় অনুষ্ঠিতব্য প্রতিযোগিতায় অংশ নিতে যাচ্ছেন।

জনতা ব্যাংকের কর্মকর্তা আরিফুর কালের কণ্ঠকে বলেন, ‘এই খেলাটা একদিনের মধ্যে সবচেয়ে কঠিন ট্রায়ালথন।

অপ্রচলিত হওয়ায় বাংলাদেশের মানুষজন আয়রনম্যান চ্যাম্পিয়নশিপ সম্পর্কে জানে না। আমি মিডিয়ার মাধ্যমে দেশের তরুণ সমাজের কাছে এই প্রতিযোগিতাটির পরিচিতি ঘটাতে চাই। যাতে তারা সারাদিন মোবাইল ফোন আসক্তি কিংবা মাদকদ্রব্য ছেড়ে শরীরচর্চায় মনযোগ দেয় এবং এমন বৈশ্বিক ইভেন্টে অংশগ্রহণের স্বপ্ন দেখে।’