সোমবার, সেপ্টেম্বর ২১, ২০২৬

৬ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

সোমবার, সেপ্টেম্বর ২১, ২০২৬

৬ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

আপনি পড়ছেন : ক্রীড়া

আফগানিস্তানের বিপক্ষে বাংলাদেশের ওয়ানডে দল ঘোষণা


DhakaReport24.com || 2023-06-17 15:55:15
আফগানিস্তানের বিপক্ষে বাংলাদেশের ওয়ানডে দল ঘোষণা

আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টে জয় পেয়েছে বাংলাদেশ। এদিকে টেস্ট শেষ না হতেই আফগানদের সাথে ওয়ানডে সিরজিজের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। আর এই দলে দুই বছর পর জায়গা পেয়েছেন ওপেনার নাইম শেখ। সেই সঙ্গে ফিরেছেন আফিফ হোসেন ধ্রুব। 

আফগানদের বিপক্ষে একমাত্র টেস্টে নিয়মিত অধিনায়ক সাকিব আল হাসানকে ছাড়াই খেলতে নেমেছিল বাংলাদেশ। আঙুলের ইনজুরির কারণে মাঠে বাইরে ছিলেন তিনি। তবে আসছে সিরিজেই আবার দলে ফিরছেন তিনি।

এদিকে একমাত্র টেস্টে কোমরের ব্যাথার কারণে শেষ মুহুর্তে দল থেকে ছিটকে যান ওপেনার তামিম ইকবাল। তার সেরে ওঠার ব্যপারে নিশ্চয়তা না থাকলেও দলে রাখা হয়েছে তাকে।

বাংলাদেশের ওয়ানডে স্কোয়াড : 

তামিম ইকবাল (অধিনায়ক), লিটন দাস, সাকিব আল হাসান, নাজমুল হোসেন শান্ত, মুশফিকুর রহিম, তাওহিদ হৃদয়, মেহেদি হাসান মিরাজ, তাইজুল ইসলাম, তাসকিন আহমেদ, এবাদত হোসেন, মুস্তাফিজুর রহমান, হাসান মাহমুদ, শরিফুল ইসলাম, আফিফ হোসেন, নাঈম শেখ।

ঢাকারিপোর্ট২৪.কম/জাক/আরএএম