রবিবার, সেপ্টেম্বর ২০, ২০২৬

৫ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

রবিবার, সেপ্টেম্বর ২০, ২০২৬

৫ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

আপনি পড়ছেন : ক্রীড়া

রিংকুর ব্যাটে মুক্ত হলেন মাশরাফি


DhakaReport24.com || 2023-04-10 13:36:00
রিংকুর ব্যাটে মুক্ত হলেন মাশরাফি

জীবন কখনো কখনো সুযোগ করে দেয় নায়ক হতে। আর সেই সুযোগ কজনই বা পারেন কাজে লাগাতে। যারা পারেন তাদের একজন রিংকু সিং। রোববার আহমেদাবাদে নায়ক বনে যাওয়ার সুযোগ লুফে নিতে ভুললেন না কলকাতা নাইট রাইডার্সের এই ব্যাটার। শেষ ওভারে গুজরাটের বোলার ইয়াশ দয়ালের ৫ বলে ৫ ছক্কা হাঁকিয়ে দলকে অবিশ্বাস্য এক জয় উপহার দিয়েছেন। আর তাতে একটি লজ্জার রেকর্ড থেকে মুক্তি পেয়েছেন সাবেক বাংলাদেশি পেসার মাশরাফি বিন মুর্তজা। 

প্রায় ১৪ বছর আগে অর্থাৎ ২০০৯ সালের আইপিএলে কলকাতা হয়ে মাশরাফির খেলা একটি ম্যাচের দৃশ্য আবারো সবার নজরে এসেছে। কেননা ডেকান চার্জাসের বিপক্ষে সেই ম্যাচে শেষ ওভারে মাশরাফি দিয়েছিলেন ২৬ রান। শেষ ওভারে জয়ের জন্য ২১ রান দরকার ছিল ডেকানের, কিন্তু সেই ওভারে ম্যাশ দিয়েছিলেন ২৬ রান। 

সেই ২৬ রানই ছিল এতদিন পর্যন্ত আইপিএলের ইতিহাসে রান তাড়া করতে নেমে শেষ ওভারে সর্বোচ্চ খরুচে বোলিংয়ের রেকর্ড। তবে মাশরাফির সেই ১৪ বছরের রেকর্ড নিজের নামে করে নিলেন গুজরাট টাইটান্সের বোলার ইয়াশ দয়াল। এই বোলার কলকাতার বিপক্ষে ম্যাচের শেষ ওভারে ৩১ রান খরচ করে রীতিমত ভিলেন বনে যান।

শাহরুখ খানের দলের নায়কের ভূমিকায় থাকা রিংকু সিংহ খেলেছেন অবিশ্বাস্য এক ইনিংস। শেষ পর্যন্ত ২১ বলে ৪৮ রানের অতিমানবীয় এক ইনিংস খেলে থেকেছেন অপরাজিত।
ঢাকারিপোর্ট২৪.কম/জাক/আরএএম