যেন আগুন ঝরাচ্ছেন হাসান মাহমুদ! এই পেসারের বোলিং তোপে রীতিমতো কাঁপছে আয়ারল্যান্ড।
তিন ম্যাচ সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডেতে লড়ছে বাংলাদেশ ও আয়ারল্যান্ড। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে ব্যাট করতে নেমে বেশ চাপে রয়েছে আইরিশরা।
পঞ্চম ওভারে হাসান মাহমুদ দলকে প্রথম সাফল্য এনে দেন। নবম ওভারে জোড়া শিকার তার। স্লিপে একটি ক্যাচ মিস না হলে ওই ওভারে উইকেটের সংখ্যা আরও বাড়তে পারতো তার।
দশম ওভারে উইকেট শিকারে যোগ দিয়েছেন তাসকিন আহমেদও। তাতে ৯.২ ওভারে মাত্র ২৬ রানে ৪ উইকেট হারিয়েছে ফেলেছে আয়ারল্যান্ড।
সিরিজের প্রথম ম্যাচ রেকর্ড ১৮৩ রানে জিতেছিল বাংলাদেশ। তবে দ্বিতীয় ম্যাচ এক ইনিংস পরই ভেসে যায় বৃষ্টিতে। এই ম্যাচটি তাই সিরিজ নির্ধারণী।
ঢাকারিপোর্ট২৪.কম/জাক/আরএএম