রবিবার, সেপ্টেম্বর ২০, ২০২৬

৫ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

রবিবার, সেপ্টেম্বর ২০, ২০২৬

৫ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

আপনি পড়ছেন : ক্রীড়া

আয়ারল্যান্ডকে ১৪৭ রানের লক্ষ্য দিল উইন্ডিজ


DhakaReport24.com || 2022-10-21 13:03:15
আয়ারল্যান্ডকে ১৪৭ রানের লক্ষ্য দিল উইন্ডিজ

জিতলে সুপার ১২, হারলে বিদায়, এমন এক সমীকরণ সামনে রেখে আজ গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচে মুখোমুখি হয়েছে উইন্ডিজ ও আয়ারল্যান্ড। সেই লড়াইয়ে টস জিতে ব্যাট করতে নেমে উইন্ডিজ তুলতে পেরেছে মোটে ১৪৬ রানের পুঁজি। যার ফলে আইরিশদের সামনে লক্ষ্যটা দাঁড়িয়েছে ১৪৭ রানের।

হোবার্টের বেলেরিভ ওভালে টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছিলেন উইন্ডিজ অধিনায়ক নিকলাস পুরান। দলে এসেছিল একটি পরিবর্তন, ব্রেন্ডন কিংকে ফেরানো হয় একাদশে। ওদিকে আইরিশ একাদশ অবশ্য ছিল অপরিবর্তিতই।


প্রথমে ব্যাট করা ক্যারিবীয়রা ধাক্কা খায় শুরুতেই। কাইল মেয়ার্স বিদায় নেন ব্যারি ম্যাকার্থির শিকার হয়ে। আরেক ওপেনার জনসন চার্লস ১৮ বলে ২৪ করে ফেরেন এরপর।

তবে সিমি সিংয়ের সেই ওভারেই আরও একটা উইকেট পেতে পারত আয়ারল্যান্ড। কিংয়ের সেই ক্যাচটা তালুবন্দি করতে পারেননি সিমি। আইরিশরা তার খেসারতই দিয়েছে এরপর। ওপাশে সতীর্থদের আসা যাওয়ার মিছিল দেখলেও কিং ঠিকই একপাশ আগলে খেলে ফেলেছেন ৪৮ বলে ৬২ রানের ইনিংস। 

শেষে এসে ওডিন স্মিথের কাছ থেকে দারুণ সঙ্গ পেয়েছেন। স্মিথ ১২ বলে দুই ছক্কায় করেছেন ১৯ রান। যার ফলে উইন্ডিজ শেষমেশ ১৪৬ রানের পুঁজি পায়।
ঢাকারিপোর্ট২৪.কম/জাক/আরএএম