সুপার ফোরে টানা দুই ম্যাচ হেরে এখন ছিটকে যাওয়ার শঙ্কায় ভারত। এশিয়া কাপের ফাইনালে যেতে তার পরেও কিছুটা সম্ভাবনা বেঁচে আছে। সেক্ষেত্রে নিজেদের শেষ ম্যাচে আফগানিস্তানকে হারানোর পাশাপাশি বাকি ম্যাচের ফলাফলের দিকেও তাকিয়ে থাকতে হবে।
সুপার ফোরে এখন পর্যন্ত দুই ম্যাচের দুটিতেই হেরেছে ভারতীয় দল। পয়েন্টের ঘরেও তাই অর্জন শূন্য।
আবার শ্রীলঙ্কা দুই ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে সবার শীর্ষে। যেহেতু শীর্ষ দুই দল ফাইনালে নাম লেখাবে; ভারত আফগানদের হারালে আর পাকিস্তান আজকের ম্যাচসহ দুটিতেই হারলে পাকিস্তান, ভারত ও আফগানিস্তানের পয়েন্ট দাঁড়াবে ২। তখন নেট রাট রেট বিবেচনায় ফাইনাল খেলার সম্ভাবনা থাকবে রোহিত শর্মাদেরই।
অবশ্য সেক্ষেত্রে ভারতকে বড় ব্যবধানে আফগানিস্তানকে হারাতে হবে। আর পাকিস্তান দুই ম্যাচেই হারলে কমে যাবে নেট রান রেট। ফলে এগিয়ে থাকার সুবাদে ফাইনালে চলে যাবে রোহিত শর্মারা।
অবশ্য বুধবার পাকিস্তান যদি আফগানদের হারিয়েই দেয়। তখন কোনও হিসেবই আর কাজে দেবে না। ৪ পয়েন্ট করে পাওয়ার সুবাদে ফাইনালে শ্রীলঙ্কার সঙ্গী হবে পাকিস্তান। তাই বুধবার রাত ৮টায় ভারতীয় দল যে পাকিস্তান-আফগানিস্তান ম্যাচে প্রার্থনায় বসবে, তাতে কোনও সন্দেহ নেই।
ঢাকারিপোর্ট২৪.কম/নোমান/আরএএম