রবিবার, সেপ্টেম্বর ২০, ২০২৬

৫ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

রবিবার, সেপ্টেম্বর ২০, ২০২৬

৫ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

আপনি পড়ছেন : ক্রীড়া

কখনো সেরা বন্ধু, কখনো কথাও হয়নি : এমবাপ্পে


DhakaReport24.com || 2022-09-06 14:23:15
কখনো সেরা বন্ধু, কখনো কথাও হয়নি : এমবাপ্পে

লিওনেল মেসি, কিলিয়ান এমবাপ্পে ও নেইমার—তিন মহাতারকা খেলছেন ফরাসি ক্লাবটিতে। তাঁদের মধ্যে নেইমার ও এমবাপ্পেকে নিয়ে প্রায়ই গুঞ্জন শোনা যায়, দুজনের মধ্যে লেগে গেছে! 

নেইমারের সঙ্গে কিলিয়ান এমবাপ্পের সম্পর্ক কেমন? ফুটবলের সবচেয়ে চর্চিত বিষয়গুলোর একটি সম্ভবত এখন এই প্রশ্ন। পেনাল্টি নিয়ে মাঠেই তাদের দ্বন্দ্বে জড়াতে দেখা গেছে, সম্পর্কের শীতলতাও অনেকটা ‘ওপেন সিক্রেট’।

এই তো কিছুদিন আগে মঁপেলিয়েরের বিপক্ষে ম্যাচে পেনাল্টি নেওয়া নিয়ে লেগে গিয়েছিল দুজনের। পরে এ নিয়ে প্রচুর আলোচনা-সমালোচনা হলেও বিষয়টি আর বেশি দূর গড়ায়নি। ব্রাজিলিয়ান তারকার সঙ্গে সম্পর্ক নিয়ে এবার নিজেই মুখ খুলেছেন এমবাপ্পে। জানিয়েছেন, নেইমারের সঙ্গে তাঁর সম্পর্ক সব সময় ভালো না হলেও ব্রাজিলিয়ান তারকার প্রতি ‘অনেক সম্মানবোধ’ রয়েছে তাঁর।

চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচে জুভেন্টাসের বিপক্ষে মাঠে নামবে প্যারিস সেইন্ট জার্মেইঁ। এর আগে সংবাদ সম্মেলনে নেইমারের সঙ্গে সম্পর্ক নিয়ে কথা বলেন এমবাপ্পে। তিনি বলছেন, সম্পর্ক কখনো খারাপ, কখনো আবার ভালো থাকে তাদের। তবে সবসময়ই আছে পারস্পরিক শ্রদ্ধাবোধ।

তিনি বলেছেন, ‘নেইমারের সঙ্গে ছয় বছর ধরে খেলছি। আমাদের মধ্যে সম্পর্ক পারস্পরিক সম্মানবোধের ওপর ভিত্তি করেই সবসময় ছিল। কখনো উত্তপ্ত, আবার কখনো শীতল সম্পর্কের মধ্য দিয়ে গিয়েছি। কখনো আমাদের দেখে সেরা বন্ধু মনে হয়েছে, আবার কখনো আমাদের মধ্যে তেমন একটা কথাও হয়নি। এটাই আমাদের মধ্যকার সম্পর্কের বৈশিষ্ট্য। ’

নেইমারের প্রতি সম্মানবোধের কথাও জানিয়েছেন এমবাপ্পে, ‘তবে অনেক সম্মানবোধ আছে। দলে তার যে গুরুত্ব, সে যে মাপের খেলোয়াড়—এসব মিলিয়ে তাকে আমি অনেক সম্মান করি। শক্তিশালী চরিত্রের দুজন খেলোয়াড় দলে থাকলে একটু এদিক-সেদিক তো হবেই। কখনো কখনো এমন হলেও পিএসজির স্বার্থই দেখা হয় সবার আগে।’

তাহলে পেনাল্টি কি নেইমারই নেবেন? এমন প্রশ্নের জবাবে এমবাপ্পে বলেছেন, ‘দেখা যাক। কথা বলেই তো সিদ্ধান্ত নেওয়া হয় সবসময়। ম্যাচেই বোঝা যাবে কী হয়। পরিস্থিতি অনুযায়ী, নেইমার নিতে চাইলে নেবে, আমি (শট) নেওয়ার মতো অবস্থায় থাকলে নেব। দেখা যাক, আগামীকাল কী হয়। তবে এসব নিয়ে কোনো সমস্যা নেই। 

 ঢাকারিপোর্ট২৪.কম/নোমান/আরএএম