রবিবার, সেপ্টেম্বর ২০, ২০২৬

৫ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

রবিবার, সেপ্টেম্বর ২০, ২০২৬

৫ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

আপনি পড়ছেন : ক্রীড়া

চুরি গেল কামরান আকমলের কোরবানির পশু


DhakaReport24.com || 2022-07-08 18:48:45
চুরি গেল কামরান আকমলের কোরবানির পশু

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে কোরবানির জন্য পশু কিনেছিলেন পাকিস্তানের সাবেক টেস্ট ক্রিকেটার কামরান আকমল। কিন্তু তা চুরি করে নিয়ে গেছে চোর!

পাকিস্তানি গণমাধ্যমের প্রতিবেদন বলছে, কামরানের বাসার বাইরে থেকে চুরি হয়ে গেছে একটি ছাগল। লাহোরে একটি হাউজিং সোসাইটিতে সাবেক উইকেটকিপারের বাসা।

কামরানের বাবা বলেন, এক দিন আগে কোরবানির জন্য ছয়টি ছাগল কিনেছিলেন তারা। তাদের বাসার বাইরে দড়ি দিয়ে বাঁধা ছিল সেগুলো।

তিনি বলেন, পশুগুলো দেখাশোনার জন্য একজন লোক ঠিক করে রাখা হয়েছিল। কিন্তু তিনি ঘুমিয়ে পড়লে দিবাগত রাত ৩টার দিকে চুরির ঘটনা ঘটে।

চোর সবচেয়ে দামী ছাগল চুরি করে নিয়ে গেছেন বলে কামরানের বাবা জানান, যার দাম ৯০ হাজার রুপি।

ঢাকারিপোর্ট২৪.কম/টিএইচ/আরএএম