রবিবার, সেপ্টেম্বর ২০, ২০২৬

৫ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

রবিবার, সেপ্টেম্বর ২০, ২০২৬

৫ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

আপনি পড়ছেন : ক্রীড়া

পাঁচ মিনিটেই গোল শোধ,হারলে বিদায় নিশ্চিত


DhakaReport24.com || 2022-06-11 16:12:15
পাঁচ মিনিটেই গোল শোধ,হারলে বিদায় নিশ্চিত

অচেনা প্রতিপক্ষ হওয়ায় কখনও তুর্কমেনিস্তানের বিপক্ষে খেলা হয়নি বাংলাদেশ জাতীয় ফুটবল দলের। ম্যাচ শুরু হতে না হতেই অচেনা এই প্রতিপক্ষের কাছে ধাক্কা খায় লাল-সবুজ জার্সিধারীরা।


বুকিত জলিল স্টেডিয়ামে এএফসি এশিয়া কাপের বাছাইপর্বের ম্যাচে সপ্তম মিনিটের মাথায় আলতিমিরাত আনাদুর্দির গোলে পিছিয়ে পড়ে বাংলাদেশ। 


তবে সেই গোল শোধ করতে মাত্র পাঁচ মিনিট নিয়েছে বাংলাদেশ। ম্যাচের ১২তম মিনিটে ১-১ সমতা এনেছেন মোহাম্মদ ইব্রাহিম।

আগের ম্যাচে বাংলাদেশ হেরেছে বাহরাইনের কাছে ২-০ গোলে। অপরদিকে তুর্কমেনিস্তান ৩-১ গোলে হেরেছে স্বাগতিক মালয়েশিয়ার কাছে। তাই প্রতিদ্বন্দ্বিতায় টিকে থাকতে হলে দুই দলের জন্যই ম্যাচটি গুরুত্বপূর্ণ। হারলেই বিদায় নিশ্চিত।


ঢাকারিপোর্ট২৪.কম/এএইচ/আরএএম