রবিবার, সেপ্টেম্বর ২০, ২০২৬

৫ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

রবিবার, সেপ্টেম্বর ২০, ২০২৬

৫ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

আপনি পড়ছেন : ক্রীড়া

শ্রীলঙ্কাকে হারিয়ে টিটিতে ইতিহাস গড়ল বাংলাদেশ


DhakaReport24.com || 2022-05-10 18:15:45
শ্রীলঙ্কাকে হারিয়ে টিটিতে ইতিহাস গড়ল বাংলাদেশ

সাউথ এশিয়ান জুনিয়র এন্ড ক্যাডেট টেবিল টেনিস চ্যাম্পিয়নশিপে ইতিহাস গড়েছে লাল সবুজের প্রতিনিধিরা। প্রথমবারের মতো এই আসরে চ্যাম্পিয়ন হয়েছেবাংলাদেশ দল। অনূর্ধ্ব ১৯ ক্যাটাগরিতে দলগত ইভেন্টে এই সাফল্য পেয়েছেন তারা। 

মঙ্গলবার (১০ মে)  টুর্নামেন্টের ফাইনালে হৃদয়, রামহিম ও নাফিজের বাংলাদেশকে ৩-২ সেটে হারিয়েছে শ্রীলঙ্কাকে।

হৃদয় ও রামহিম প্রতিপক্ষকে হারালেও নাফিজ হেরে যান। ম্যাচে বাংলাদেশ ২-১ এ এগিয়ে ছিল। এরপর বোর্ডে নামেন রামহিম। কিন্তু রামহিমকে হারিয়ে ২-২ সমতায় আনে শ্রীলঙ্কা। তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ফাইনাল তখন শেষ অঙ্কে। হৃদয়কে ঘিরে সব আশা ভরসা ছিল। হৃদয় শেষমেশ দেশবাসীকে হতাশ করেননি।

বাংলাদেশ দলকে উৎসাহ দিতে আসেন মালদ্বীপে নিযুক্ত বাংলাদেশের হাইমিশনার শেখ আবুল কালাম আজাদ। বাংলাদেশি প্রবাসীরাও ছিলেন অনেকে। 

ঢাকারিপোর্ট২৪.কম/এসএ/আরএএম