রবিবার, সেপ্টেম্বর ২০, ২০২৬

৫ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

রবিবার, সেপ্টেম্বর ২০, ২০২৬

৫ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

আপনি পড়ছেন : ক্রীড়া

আবারও হাসপাতালে ভর্তি পেলে


DhakaReport24.com || 2022-04-20 20:15:15
আবারও হাসপাতালে ভর্তি পেলে

ক্যানসারের চিকিৎসার জন্য আবারও হাসপাতালে ভর্তি হলেন ফুটবল কিংবদন্তি পেলে। তিনবার বিশ্বকাপজয়ী এ ব্রাজিলিয়ান কিংবদন্তিকে সাও পাওলোর আলবার্ট আইনস্টাইন হাসপাতালে নেওয়া হয়েছে।

হাসপাতাল থেকে এক বিবৃতিতে বলা হয়েছে, এখন শারীরিকভাবে সুস্থ আছেন ৮১ বছর বয়সী পেলে। তবে হাসপাতাল ছাড়তে কিছুদিন সময় লাগবে।

এর আগে গত বছরের সেপ্টেম্বরে পেলের মলাশয়ের টিউমার অস্ত্রোপচার করে অপসারণ করা হয়। সে সময় মাসখানেক হাসপাতালের পর্যবেক্ষণে ছিলেন তিনি।

জানা যায়, গত ফেব্রুয়ারিতে মূত্রনালির সংক্রামণে দুসপ্তাহ হাসপাতালে কাটাতে হয়েছিল পেলেকে। ২০১৪ সালে কিডনিতে ডায়ালাইসিস করাতে হয়েছিল। রয়েছে নিতম্বের সমস্যাও। ২০১৯ সালে কিডনিতে পাথর মিললে অস্ত্রোপচার করার সময় পাঁচ দিন হাসপাতালে কাটাতে হয়েছিল তাকে।

পেলের ফুটবল ম্যাজিক ১৯৫৭ থেকে ১৯৭১ সাল পর্যন্ত দেখেছে বিশ্ব। ৯২ ম্যাচে ব্রাজিলের হয়ে ৭৭ গোল করেছেন। ১৯৫৮, ’৬২ ও ’৭০ বিশ্বকাপজয়ী সেলেসাও দলের অন্যতম কাণ্ডারি তিনি।

ঢাকারিপোর্ট২৪.কম/আরএ/আরএএম