রবিবার, সেপ্টেম্বর ২০, ২০২৬

৫ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

রবিবার, সেপ্টেম্বর ২০, ২০২৬

৫ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

আপনি পড়ছেন : ক্রীড়া

ইন্দোনেশিয়াকে ৭ গোলে হারালো বাংলাদেশ


ডেস্ক রিপোর্ট
DhakaReport24.com || 2022-03-12 11:12:00
ইন্দোনেশিয়াকে ৭ গোলে হারালো বাংলাদেশ

স্বাগতিক ইন্দোনেশিয়াকে ৭-২ গোলে উড়িয়ে দিয়েছে জিমি-শিতুলরা।শুক্রবার ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তায় শুরু হয়েছে ৯ জাতির এই টুর্নামেন্ট।

ম্যাচের প্রথমার্ধেই ৪-০ গোলে এগিয়ে যায় লাল-সবুজের প্রতিনিধিরা। প্রথম কোয়ার্টারে ১ ও দ্বিতীয় কোয়ার্টারে জিমি-আশরাফুলরা করে ২ গোল।

দ্বিতীয়ার্ধে বাকি ৩ গোল করে জয়টা সহজ করে মাঠ ছাড়ে ইমান গোবিনাথনের দল। শেষের দিকে পর পর দুটি গোল করে হারের ব্যবধান ২-৭ করে স্বাগতিকরা।

বাংলাদেশের দুটি গোল করেছেন খোরশেদ। একটি করে গোল করেছেন আরশাদ, সবুজ, মিমো, জিমি ও রোমান।

বাংলাদেশের পরের ম্যাচ সিঙ্গাপুরের বিপক্ষে ১৪ মার্চ। তৃতীয় ম্যাচের প্রতিপক্ষ ইরান। মধ্যপ্রাচ্যের দেশটির বিপক্ষে বাংলাদেশ খেলবে ১৫ মার্চ। শেষ ম্যাচ ওমানের বিপক্ষে ১৭ মার্চ।