রবিবার, সেপ্টেম্বর ২০, ২০২৬

৫ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

রবিবার, সেপ্টেম্বর ২০, ২০২৬

৫ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

আপনি পড়ছেন : পঞ্চগড়

শীতে কাঁপছে তেঁতুলিয়া, তাপমাত্রা নামল ১৪ ডিগ্রিতে


DhakaReport24.com || 2025-11-11
শীতে কাঁপছে তেঁতুলিয়া, তাপমাত্রা নামল ১৪ ডিগ্রিতে

কাঞ্চনজঙ্ঘা-হিমালয় পর্বতের কাছাকাছি হওয়ায় উত্তর দিক থেকে নেমে আসা হিমশীতল বাতাস ও কুয়াশায় কাঁপছে দেশের সর্বউত্তরের জেলা পঞ্চগড়ের তেঁতুলিয়া। কনকনে শীতের দাপটে জবুথবু হয়ে পড়েছে জনজীবন।

মঙ্গলবার (১১ নভেম্বর) সকাল ৬টায় তেঁতুলিয়ায়  সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে ১৪.৫ ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসে আর্দ্রতার পরিমাণ ছিল ৯৭ শতাংশ।

তেঁতুলিয়া প্রথম শ্রেণির আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা জিতেন্দ্রনাথ রায় বিষয়টি নিশ্চিত করেছেন।

এদিকে, গত কয়েক ধরে উত্তরাঞ্চলের বিভিন্ন জেলায় জেঁকে বসেছে শীত। বিশেষ করে রাত থেকে পরদিন সকাল পর্যন্ত তেঁতুলিয়ায় কুয়াশায় ঢেকে যাচ্ছে সড়ক-মহাসড়ক, হেডলাইট জ্বালিয়ে চলছে যানবাহন। শীতের তীব্রতা বেড়ে যাওয়ায় খেটে খাওয়া মানুষ পড়েছেন চরম ভোগান্তিতে। গ্রামীণ এলাকায় মানুষজন গরম কাপড় ও আগুন জ্বালিয়ে শীত নিবারণের চেষ্টা করছেন।

তেঁতুলিয়া প্রথম শ্রেণির আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা জিতেন্দ্রনাথ রায় বলেন, এ অঞ্চলটি হিমালয়ের কাছাকাছি হওয়ায় উত্তর দিক থেকে প্রবাহিত হিমেল বাতাসের প্রভাবে তেঁতুলিয়ায় তাপমাত্রা কমে গেছে। আজ মঙ্গলবার (১১ নভেম্বর) সকাল ৬ তেঁতুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে ১৪.৫ ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসে আর্দ্রতার পরিমাণ ছিল ৯৭ শতাংশ। সামনের দিকে তাপমাত্রা ধীরে ধীরে আরও কমতে পারে।

ঢাকারিপোর্ট২৪.কম/জাক/আরএএম