বুধবার, অক্টোবর ৭, ২০২৬

২২ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

বুধবার, অক্টোবর ৭, ২০২৬

২২ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

আপনি পড়ছেন : হবিগঞ্জ

লাখাইয়ে  সড়ক দুর্ঘটনায় যুবক নিহত


লাখাই প্রতিনিধি    
DhakaReport24.com || 2022-02-26 14:22:45
লাখাইয়ে  সড়ক দুর্ঘটনায় যুবক নিহত

হবিগঞ্জের লাখাই উপজেলার নাসিরনগর - সরাইল   আঞ্চলিক মহাসড়কে সড়ক দুর্ঘটনায় এক যুবক নিহত হয়েছে। নিহত যুবক ওমর আলী (৩০) উপজেলার জিরুন্ডা গ্রামের নুরা মিয়ার পুত্র। 

জানা যায়, শুক্রবার (২৫ ফেব্রুয়ারি) সন্ধ্যায়   ওমর আলী সিএনজিচালিত অটোরিকশাযোগে   মোড়াকরি বলভদ্র ব্রীজ থেকে ব্রাহ্মণবাড়িয়া বিশ্বরোডের উদ্দেশ্যে যাচ্ছিলেন। 
   
পথিমধ্যে সিএনজিচালিত অটোরিকশার সাথে বিপরীত দিক থেকে আসা মালবাহী ট্রাকের সংঘর্ষ হয়। তাৎক্ষণিকভাবে স্থানীয়রা ওমর   আলীকে উদ্ধার করে    লাখাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।
               
ঘাতক ট্রাক ও ট্রাকচালককে আটক করে থানায় সোপর্দ করেছে এলাকাবাসী। 

এ ব্যাপারে লাখাই থানার অফিসার ইনচার্জ (ওসি) সাইদুল ইসলাম জানান, ট্রাকসহ চালককে থানায় আটক করে রাখা হয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ সদর আধুনিক  হাসপাতালে  প্রেরণ করা হয়েছে।

ঢাকারিপোর্ট২৪.কম/এনআই/আরএএম