লাখাইয়ে যথাযোগ্য মর্যাদায় মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপিত হয়েছে। একুশের প্রথম প্রহরে শহীদ মিনারে সর্বস্তরের লোকদের পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে দিনটির আনুষ্ঠানিকতা শুরু হয়।
সোমবার (২১শে ফেব্রুয়ারি) দিবসটিকে ঘিরে লাখাই উপজেলা প্রশাসনের উদ্যোগে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোঃ শরীফ উদ্দিনের সভাপতিত্বে ও মাধ্যমিক শিক্ষা অফিসার জীবন কুমার দে এর সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হবিগঞ্জ-৩ আসনের সাংসদ এডভোকেট আবু জাহির।
এছাড়া অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান এডভোকেট মুশফিউল আলম আজাদ, উপজেলা ভাইস চেয়ারম্যান আমিরুল ইসলাম আলম, মহিলা ভাইস চেয়ারম্যান আলেয়া বেগম, লাখাই থানার ওসি সাইদুল ইসলাম, উপজেলার বীর মুক্তিযোদ্ধাবৃন্দ, সাংবাদিকবৃন্দ প্রমূখ।
দিবসটি উপলক্ষে ছাত্রছাত্রীদের নিয়ে আয়োজিত চিত্রাঙ্কন ও রচনা প্রতিযোগিতা শেষে বিজয়ীদের হাতে পুরষ্কার তুলে দেন
এডভোকেট মোঃ আবু জাহির এমপি।
বিকেলে উপজেলা প্রশাসন ও উপজেলা শিল্পকলা একাডেমীর যৌথ আয়োজনে স্থানীয় শিল্পীদের নিয়ে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
ঢাকারিপোর্ট২৪.কম/এসএম/আরএএম