মঙ্গলবার, অক্টোবর ৬, ২০২৬

২১ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

মঙ্গলবার, অক্টোবর ৬, ২০২৬

২১ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

আপনি পড়ছেন : হবিগঞ্জ

ফেসবুক লাইভে এসে যুবকের আত্মহত্যা


ডেস্ক রিপোর্ট
DhakaReport24.com || 2022-02-15 01:55:30
ফেসবুক লাইভে এসে যুবকের আত্মহত্যা

হবিগঞ্জের মাধবপুর উপজেলার বেলঘর গ্রামে ফেসবুক লাইভে এসে অন্তর দাস নামে এক যুবক গলায় রশি দিয়ে আত্মহত্যা করেছেন। ‘প্রেমে ব্যর্থা’ থেকে এ ঘটনা ঘটে। পরে পুলিশ মরদেহ উদ্ধার সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে।

মাধবপুর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) গোলাম কিবরিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, মঙ্গলবার দুপুরে অন্তর দাস বাড়ির শয়নকক্ষে তার ব্যবহৃত মোবাইল ফোন সুবিধাজনক স্থানে রেখে ফেসবুকে ভিডিও লাইভ শুরু করে রশি দিয়ে নিজেই নিজের গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছেন।

পুলিশের ধারণা, প্রেমে ব্যর্থ হয়ে ওই যুবক আত্মহত্যা করেছেন। তার ফেসবুক মেসেঞ্জারের কথোপকথন দেখে এমনটি অনুমান। মাধবপুর থানার ওসি আবদুর রাজ্জাক জানান, ঘটনাটি তদন্ত করে যথাযথ আইনি ব্যবস্থা নেওয়া হবে।