বুধবার, অক্টোবর ৭, ২০২৬

২২ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

বুধবার, অক্টোবর ৭, ২০২৬

২২ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

আপনি পড়ছেন : হবিগঞ্জ

সেতুতে টোল না দেওয়ায় সংঘর্ষে শতাধিক আহত


নিজস্ব প্রতিবেদক
DhakaReport24.com || 2022-02-14 01:00:45
সেতুতে টোল না দেওয়ায় সংঘর্ষে শতাধিক আহত

সেতু পারাপারের সময় টোল না দেওয়ার ঘটনাকে কেন্দ্র করে হবিগঞ্জের লাখাই ও ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর উপজেলার দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় উভয়পক্ষে শতাধিক লোক আহত হয়েছেন।

রোববার বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত দুই উপজেলার মধ্যবর্তী স্থানে এ সংঘর্ষের ঘটনা ঘটে। প্রায় ৩ ঘন্টা ধরে এ দুই উপজেলার মধ্যে সড়ক যোগাযোগ বন্ধ থাকে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, নাসিরনগর ও লাখাই উপজেলার মধ্যবর্তী স্থানে বলভদ্র সেতু ইজারা নিয়ে টোল আদায় করেন নাসিরনগরের ফান্দাউক ইউনিয়ন পরিষদ। রোববার লাখাই উপজেলার মোড়াকরি ইউনিয়ন আওয়ামী লীগ নেতার কয়েকজন সমর্থক গাড়ি নিয়ে সেতু পারাপারের সময় টোল দিতে চাননি। এতে টোল আদায়কারীদের সঙ্গে প্রথমে বাকবিতন্ডা হয় পরে তা ঝগড়ায় রুপ নেয়।

এরপর এ ঘটনা ছড়িয়ে পরলে ইউপি সদস্য আলমগীর ও স্থানীয় আওয়ামী লীগ নেতা মাহফুজুর রহমান এর কর্মীরা ক্ষুব্ধ হয়ে উভয়পক্ষ দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন। সন্ধ্যা নাগাদ দফায় দফায় এ সংঘর্ষের ঘটনা ঘটে। এতে শতাধিক লোক আহত হয়েছেন। পরে লাখাই ও নাসিরনগর থানার পুলিশ সদস্যরা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি শান্ত করেন। আহতদেরকে হবিগঞ্জ ২৫০ শয্যা জেলা সদর হাসপাতাল ও ব্রাহ্মণবাড়িয়া জেলা সদর হাসপাতালসহ বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।

লাখাই থানার পরিদর্শক (তদন্ত) মহি উদ্দিন সুমনিআমাদের নিজস্ব প্রতিবেদককে বলেন, টোল নান দেয়া নিয়ে দু’পক্ষে সংঘর্ষে শতাধিক মানুষ আহত হয়েছেন। পরিস্থিতি শান্ত হলে যান চলাচল স্বাভাবিক হয়।