হবিগঞ্জের নবীগঞ্জে পিকআপ ভ্যানের চাপায় কানু লাল রায় (৫০) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।
মঙ্গলবার (২৫ জানুয়ারি) বিকেলে উপজেলার নবীগঞ্জ-ইনাতগঞ্জ সড়কের বেগমপুর ছায়ানগরে এ দুর্ঘটনা ঘটে।
কানু নবীগঞ্জ সাবরেজিস্ট্রারের কার্যালয়ের দলিল লেখক ছিলেন।
স্থানীয়রা জানান,কানু নিজের ব্যবহৃত মোটরসাইকেল যোগে সাবরেজিস্ট্রি অফিস থেকে বাড়ি ফিরছিলেন। পথে ঘটনাস্থলে আসলে বিপরীত দিক থেকে আসা একটি হাঁসবোঝাই পিকআপ ভ্যান মোটরসাইকেলটিকে চাপা দেয়। এতে কানু মারাত্মকভাবে আহত হন। পরে তাকে নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। সেখানে নিয়ে যাওয়ার পথে তিনি মারা যান।
নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ডালিম আহমেদ জানান, দুর্ঘটনার পর পিকআপ ভ্যানের চালক পালিয়ে গেছেন। তবে পুলিশ পিকআপ ভ্যানটি জব্দ করেছে বলেও জানান তিনি।