বুধবার, অক্টোবর ৭, ২০২৬

২২ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

বুধবার, অক্টোবর ৭, ২০২৬

২২ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

আপনি পড়ছেন : হবিগঞ্জ

আসামি ধরতে গিয়ে পা ভাঙলো ওসির


নিজস্ব প্রতিবেদক
DhakaReport24.com || 2022-01-14 09:51:00
আসামি ধরতে গিয়ে পা ভাঙলো ওসির

 

আসামি ধরতে গিয়ে গুরুতর আহত হয়েছেন হবিগঞ্জের বাহুবল মডেল থানার ওসি (তদন্ত) মো. আলমগীর কবির। তার পা ভেঙে গেছে।
শুক্রবার বাহুবল উপজেলার মিরপুরে নারী ও শিশু নির্যাতন দমন মামলার গ্রেফতারি পরোয়ানাভুক্ত আসামি ধরতে গিয়ে এ ঘটনা ঘটে।

পুলিশ জানায়, মিরপুর তিতারকোনা গ্রামের ইয়াকুব উল্লাহর ছেলে সাহেব আলী নারী ও শিশু নির্যাতন দমন মামলার পলাতক আসামি। তিনি দীর্ঘদিন ধরে আত্মগোপনে রয়েছেন। গোপন সংবাদের ভিত্তিতে দুপুরে আলমগীর কবীরের নেতৃত্বে তিতারকোনা গ্রামে অভিযান চালায় পুলিশ। এ সময় সাহেব আলীকে ধরতে গেলে তিনি পালানোর চেষ্টা করেন। তখন তাকে ধাওয়া দিলে পা ফসকে পড়ে যান ওসি আলমগীর কবীর। এতে তার পা ভেঙে যায়।

তাকে উদ্ধার করে বাহুবল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। পরে তাকে ঢাকার পুলিশ হেডকোয়ার্টার হাসপাতালে পাঠানো হয়।

বাহুবল মডেল থানার ওসি মো. রকিবুল ইসলাম খান বলেন, ওসি (তদন্ত) আলমগীর কবীরের পা ভেঙে যাওয়ার সুযোগে আসামি পালিয়ে গেছেন। তাকে গ্রেফতারে অভিযান চলছে।