হবিগঞ্জের মাধবপুরের আদাঐর ইউপির মিঠাপুর গ্রামের আজব খা(১৮) ও শিপন(২০) নামের দুই কিশোরের চুরি-ডাকাতিসহ বহু অপরাধমূলক কর্মকান্ডে এলাকাবাসী অতিষ্ট হয়ে উঠেছে।
স্থানীয়সূত্রে জানা যায়,এরা এলাকার ক্রমাগত,মনতলা স্টেশনে ট্রেইনের জানালা দিয়ে মোবাইল চুরি,বাড়িতে ডাকাতি,প্রকাশ্যে দেশী অস্ত্র নিয়ে মহড়া দেয়।
স্থানীয় ইউপি সদস্য রহম আলী জানান,আমি এদের মোবাইল চুরির কয়েকটার বিচারও করেছি।কিন্তু এদের দমানো কঠিন হয়ে যাচ্ছে। আজ (২ জুন)মাধবপুর থানা থেকে আমাকে ফোন দিয়েছে। আমি সব অবগত করেছি।
এদিকে,গত ৩০ মে এলাকাবাসী এই কিশোর গ্যাং এর উপদ্রব থেকে বাঁচতে ও ১৯টি চুরি-ডাকাতির ও বিভিন্ন অপরাধের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের জন্য পুলিশ সুপারের কাছে আবেদন প্রেরণ করেছেন।
ঢাকারিপোর্ট২৪.কম/টিএএস/আরএএম