মঙ্গলবার, অক্টোবর ৬, ২০২৬

২১ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

মঙ্গলবার, অক্টোবর ৬, ২০২৬

২১ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

আপনি পড়ছেন : হবিগঞ্জ

মাধবপুরে সাংবাদিকের উপর হামলা


মুজাহিদ মসি,মাধবপুর(হবিগঞ্জ) প্রতিনিধি
DhakaReport24.com || 2023-05-20 10:35:15
মাধবপুরে সাংবাদিকের উপর হামলা

হবিগঞ্জের মাধবপুরে দূর্বৃত্তরা এক সাংবাদিকের উপর হামলা করে মোটরসাইকেল ও টাকা ছিনতাই এর অভিযোগ পাওয়া গেছে।

স্থানীয় সূত্রে জানা যায়,১৯ মে শুক্রবার সকাল ১০ টার দিকে মাধবপুর উপজেলার আদাঐর ইউনিয়ন এলাকার মাধবপুর-নাসিরনগর সড়কের আদাঐর কালী মন্দিরের সামনে জাতীয় দৈনিক এই বাংলা’র মাধবপুর প্রতিনিধি নারায়ণ সরকার নয়ন এর উপর দূর্বৃত্তরা হামলা করে একটি মোটরসাইকেল ও নগদ ২ লক্ষ টাকা ছিনতাই করে নিয়ে যায়।

এ ব্যাপারে ভুক্তভোগী  নারায়ণ সরকার নয়ন জানান, সে একজন ইমপোর্ট এক্সপোর্ট লাইসেন্স ধারী ব্যবসায়ী হিসেবে ইলেক্ট্রনিক্স মালামাল আনার জন্য ১৯ মে শুক্রবার দুপুরে ভারতের আগরতলা যাওয়ার কথা। এর আগে সকাল সারে ৯ টার দিকে আদাঐর গ্রামে একটি মোবাইলের জন্য তমাল চক্রবর্তীর বাড়িতে যায়। সেখান থেকে আসার পথে ঐ গ্রামের কালী মন্দির এলাকায় পৌছা মাত্র কয়েকজন দূর্বৃত্ত তার উপর হামলা করে টাকা ও মোটরসাইকেল ছিনতাই করে নিয়ে যায়। এর পর থানায় অভিযোগের ভিত্তিতে এসআই সাইদুল ইসলাম ঘটনা স্থলে গিয়ে হিরেন্দ্র সরকার হিরো এর ঘর থেকে মোটরসাইকেলটি উদ্ধার করেন। এসআই সাইদুল ইসলাম জানান, ঘটনাস্থল পরিদর্শন করে বিষয়টি তদন্ত করা হচ্ছে।

ওসি মোঃ আতিকুর রহমান (তদন্ত) জানান, নারায়ণ সরকার একটি অভিযোগ দিয়েছেন, তদন্ত সাপেক্ষ ব্যবস্থা নেওয়া হবে।

মাধবপুর-চুনারুঘাট সার্কেলের সহকারী পুলিশ সুপার নির্মলেন্দু চক্রবর্তী জানান, ব্যাপারে ওসি এবং তদন্তকারী কর্মকর্তার বক্তব্য নেওয়ার পরামর্শ দেন।
ঢাকারিপোর্ট২৪.কম/জাক/আরএএম