মঙ্গলবার, অক্টোবর ৬, ২০২৬

২১ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

মঙ্গলবার, অক্টোবর ৬, ২০২৬

২১ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88
**সদ্যপ্রাপ্ত সংবাদ**

>> বেশি দামে এলপিজি বিক্রি, আড়াইহাজারে দুই ব্যবসায়ীকে জরিমানা

>> ‘সিন্ডিকেট’ বলে যেন কোনো শব্দই না থাকে: খাদ্যমন্ত্রী

>> মালয়েশিয়ায় অভিযানে ২৩ বাংলাদেশি আটক

>> চাঁদা না দেওয়ায় ব্যবসায়ীর পা ভেঙে দিলেন যুবদল নেতা

>> পদার্থবিজ্ঞানে নোবেল পেলেন ফ্রান্সিস হালজেন

>> আওয়ামী লীগকে আগে অপরাধ স্বীকার করতে হবে: প্রধানমন্ত্রীর উপদেষ্টা

>> বিক্ষোভে উত্তাল ফ্রান্স, শতশত স্কুলে শিক্ষার্থীদের ব্লকেড

>> বাংলাদেশের প্রবৃদ্ধির ধীরগতি অব্যাহত থাকবে: বিশ্বব্যাংক

>> ষষ্ঠ শ্রেণিতে যুক্ত হচ্ছে নতুন চার বিষয়: শিক্ষামন্ত্রী

>> ছেলের খুনের দেড় মাসের মাথায় বাবাকেও প্রকাশ্যে গুলি করে হত্যা

আপনি পড়ছেন : হবিগঞ্জ

মাধবপুরে রাষ্ট্রীয় মর্যাদায় মুক্তিযোদ্ধার শেষকৃত্য সম্পন্ন


মুজাহিদ মসি/মাধবপুর,হবিগঞ্জ:
DhakaReport24.com || 2023-05-06 18:28:15
মাধবপুরে রাষ্ট্রীয় মর্যাদায় মুক্তিযোদ্ধার শেষকৃত্য সম্পন্ন

হবিগঞ্জের মাধবপুর পৌরসভার ২ নং ওয়ার্ডের বীর মুক্তিযোদ্ধা জাতির সূর্যসন্তান বিনোদ বিহারী রায়ের শেষকৃত্য রায়পাড়ায় মাধবপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে রাষ্ট্রীয় মর্যাদায় সম্পন্ন করা হয়েছে।

পরিবারসূত্রে জানা যায় তিনি আত্ত্বীয়বাসায় থাকাকালীণ বার্ধক্যজনিত কারণে মৃত্যবরণ করেন।  তাঁর বয়স ছিল ৮৫ বছর। তিনি স্ত্রী, ২ছেলে, ১’মেয়ে আত্মীয়-স্বজন সহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।
 
আজ শনিবার সকাল ৯ টায় পৌরসভার মাধবপুর সরকারি মডেল স্কুল মাঠে মাধবপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মনজুর আহসান জিসান, কফিনে পুষ্পস্তবক অর্পন শেষে রাষ্ট্রীয় মর্যাদায় সম্মাননা ও গার্ড অফ অনার প্রদর্শন করেন।

গার্ড অফ অনার শেষে উপজেলা নির্বাহী অফিসার মনজুর আহসান জিসান মুক্তিযোদ্ধার সন্তানদের সান্তনা ও সর্বপ্রকার সহযোগিতা আশ্বাস প্রদান করেন।

এসময় জেলা পুলিশের একটি চৌকস দল সশস্ত্র সালাম ও গার্ড অফ অনার প্রদান করেন।

 শেষকৃত্য অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- সাবেক ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মধু মিয়া, বীর মুক্তিযোদ্ধা সুকমল রায়, মুক্তিযোদ্ধা জারু মিয়া, আান্দিউড়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মিজানুর রহমান মিজান, মাধবপুর মডেল প্রেসক্লাবের আহবায়ক আজিজুর রহমান জয়, মাধবপুর থানার ( ওসি) তদন্ত মোঃ আতিকুর রহমান আতিকের নেতৃত্বে মাধবপুর থানা পুলিশের একটি চৌকস টিমসহ এলাকার গণ্যমান্য ব্যাক্তিবর্গরা উপস্থিত ছিলেন।
ঢাকারিপোর্ট২৪.কম/টিএএস/আরএএম