বুধবার, অক্টোবর ৭, ২০২৬

২২ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

বুধবার, অক্টোবর ৭, ২০২৬

২২ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

আপনি পড়ছেন : হবিগঞ্জ

নবীগঞ্জে ৭৯৫টি ভূমিহীন ও গৃহহীন পরিবারকে দলিল হস্তান্তর


মোঃ সাগর আহমেদ, নবীগঞ্জ (হবিগঞ্জ)- প্রতিনিধি
DhakaReport24.com || 2023-03-22 13:55:00
নবীগঞ্জে ৭৯৫টি ভূমিহীন ও গৃহহীন পরিবারকে দলিল হস্তান্তর

প্রধানমন্ত্রী শেখ হাসিনার তৃতীয় ও চতুর্থ পর্যায়ে জমি ও গৃহ হস্তান্তর অনুষ্ঠান গতকাল ২২ মার্চ নবীগঞ্জ উপজেলা পরিষদ হলরুমে অনুষ্টিত হয়। 

উক্ত অনুষ্টানে সভাপতিত্ব করেন নবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা  ইমরান শাহরীয়ার পজীব কর্মকর্তা শাকিল আহমেদের পরিচালনায় অনুষ্টানের প্রধান অতিথি ছিলেন,অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মিন্টু চৌধুরী। অনুষ্টানে বক্তব্য রাখেন, নবীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান ফজলুল হক চৌধুরী সেলিম,সহকারী কমিশনার (ভূমি) শাহীন দেলোয়ার, নবীগঞ্জ উপজেলা প.প. কর্মকর্তা ডাঃ আব্দুস সামাদ, সাবেক মেয়র অধ্যাপক তোফাজ্জুল ইসলাম চৌধুরী, উপজেলা আওয়ামীলীগের সাবেক সভাপতি মুজিবুর রহমান, উপজেলা আওয়ামীলীগের (ভারপ্রাপ্ত)সভাপতি গিয়াস উদ্দিন, নবীগঞ্জ বাজার ব্যবসায়ীর সাধারণ সম্পাদক সাইফুল জাহান চৌধুরী, নবীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি এম এ আহমদ আজাদ, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মুস্তাক আহমেদ মিলু,ইউপি চেয়ারম্যান নির্মলেন্দু দাশ রানা ,হাবিবুর রহমান হাবিব, রঙ্গলাল দাশ, নবীগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ আলমগীর মিয়া, হিন্দু বৌদ্ধ্য খৃষ্টান পরিষদের সাধারণ সম্পাদক উত্তম কুমার পাল হিমেল, প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক সেলিম তালুকদার, শিক্ষা অফিসার সাদেক খান, সমবায় অফিসার ইসমাঈল তালুকদার, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ তাজ উদ্দিন, সাংবাদিক অঞ্জন রায়, সাগর আহমেদ প্রমুখ।

উপজেলা প্রশাসন সূত্রে জানাযায়,‘আশ্রয়ণের অধিকার, শেখ হাসিনার উপহার’ এ স্লোগান প্রধানমন্ত্রীর কার্যালয়ের আশ্রয়ণ-২ প্রকল্পের আওতায় উপজেলা টাস্কফোর্স কমিটির তালিকা অনুযায়ী নবীগঞ্জ ‘ক শ্রেণি’ভুক্ত ভূমিহীন ও গৃহহীন ৭৯৫টি পরিবারকে পুনর্বাসনের উদ্যোগ নিয়েছে নবীগঞ্জ উপজেলা প্রশাসন।এরই মধ্যে ১ম পর্যায়ে ১১০টি, ২য় পর্যায়ে ৬০টি ও ৩য় পর্যায়ে ৩৫৫টি গৃহহীন পরিবারকে দুই শতাংশ জমিসহ ঘর হন্তান্তর করা হয়েছে। ৪র্থ পর্যায়ে আরও ২৭০টি ঘর সকাল ১১ টায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে উদ্বোধন করেন।

 

ঢাকারিপোর্ট২৪.কম/এসএ/আরএএম