মঙ্গলবার, অক্টোবর ৬, ২০২৬

২১ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

মঙ্গলবার, অক্টোবর ৬, ২০২৬

২১ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

আপনি পড়ছেন : হবিগঞ্জ

হবিগঞ্জে বাস উল্টে নিহত ৪, আহত ২০


DhakaReport24.com || 2023-02-16 21:19:45
হবিগঞ্জে বাস উল্টে নিহত ৪, আহত ২০

হবিগঞ্জের বাহুবলে ঢাকা-সিলেট মহাসড়কের বাগানবাড়ি নামক স্থানে সিলেট থেকে হবিগঞ্জমুখী বিরতিহীন বাস নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেছে। এতে ঘটনাস্থলেই ৪ জন নিহত হয়েছেন। বৃহস্পতিবার (১৬ ফেব্রুয়ারি) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে সিলেট থেকে হবিগঞ্জমুখী বাসটি নিয়ন্ত্রণ হারালে এ দুর্ঘটনা ঘটে।

খবর পেয়ে শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানা পুলিশ, হবিগঞ্জ ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ শুরু করেন। এ দুর্ঘটনা আহত হয়েছেন অন্তত ২০ জন। হতাহত আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। 

সন্ধ্যা সাড়ে ৭টার দিকে তিনি জানান, ঘটনাস্থল থেকে চারটি মরদেহ উদ্ধার করা হয়েছে। তবে নিহতদের পরিচয় জানা যায়নি। এখনো উদ্ধার কার্যক্রম চলছে।

ফায়ার সার্ভিসের এ কর্মকর্তা আরও বলেন, এ ঘটনায় কতজন আহত হয়েছেন বা গাড়ির নিচে আরও নিহত আছেন কি না তাও নিশ্চিত করে বলা যাচ্ছে না।

শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মঈনুল ইসলাম বলেন, এখন পর্যন্ত চারজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। নিহতদের পরিচয় জানার চেষ্টা চলছে।

ঢাকারিপোর্ট২৪.কম/হাদি/আরএএম