মঙ্গলবার, অক্টোবর ৬, ২০২৬

২১ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

মঙ্গলবার, অক্টোবর ৬, ২০২৬

২১ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88
**সদ্যপ্রাপ্ত সংবাদ**

>> বেশি দামে এলপিজি বিক্রি, আড়াইহাজারে দুই ব্যবসায়ীকে জরিমানা

>> ‘সিন্ডিকেট’ বলে যেন কোনো শব্দই না থাকে: খাদ্যমন্ত্রী

>> মালয়েশিয়ায় অভিযানে ২৩ বাংলাদেশি আটক

>> চাঁদা না দেওয়ায় ব্যবসায়ীর পা ভেঙে দিলেন যুবদল নেতা

>> পদার্থবিজ্ঞানে নোবেল পেলেন ফ্রান্সিস হালজেন

>> আওয়ামী লীগকে আগে অপরাধ স্বীকার করতে হবে: প্রধানমন্ত্রীর উপদেষ্টা

>> বিক্ষোভে উত্তাল ফ্রান্স, শতশত স্কুলে শিক্ষার্থীদের ব্লকেড

>> বাংলাদেশের প্রবৃদ্ধির ধীরগতি অব্যাহত থাকবে: বিশ্বব্যাংক

>> ষষ্ঠ শ্রেণিতে যুক্ত হচ্ছে নতুন চার বিষয়: শিক্ষামন্ত্রী

>> ছেলের খুনের দেড় মাসের মাথায় বাবাকেও প্রকাশ্যে গুলি করে হত্যা

আপনি পড়ছেন : হবিগঞ্জ

হারিয়ে যাচ্ছে বানিয়াচংয়ের ঐতিহ্যবাহী মৃৎশিল্প


হৃদয় খান - হবিগঞ্জ প্রতিনিধি :
DhakaReport24.com || 2023-02-08 15:05:15
হারিয়ে যাচ্ছে বানিয়াচংয়ের ঐতিহ্যবাহী মৃৎশিল্প

সময়ের ব্যবধানে হারিয়ে যাচ্ছে হবিগঞ্জের বানিয়াচংয়ের গ্রাম বাংলার ঐতিহ্যবাহী শখের মৃৎশিল্প। প্লাস্টিক পন্যের সহজলভ্যতা ও জ্বালানি পন্যের দাম বাড়ায় আধুনিকতার ছোঁয়ায় হারিয়ে যাচ্ছে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী মৃৎশিল্প। 

আগেকার দিনে বানিয়াচং উপজেলা সদরের বিভিন্ন কুমারপাড়াগুলোতে মাটির তৈরি হাঁড়ি -পাতিল,টব,ফুলদানি, ছোটদের খেলার জন্য মাটির তৈরি গরু,হরিণ, হাতি ইত্যাদির বেশ প্রভাব ছিলো। বেঁচে থাকার তাগিদে চৌদ্দ পুরুষের এই পেশাকে অনেকেই ছেড়ে দিয়েছেন।

বর্তমানে আধুনিকতার ছোঁয়ায় মাটির তৈরি এই মৃৎশিল্পের স্হান দখল করে নিয়েছে মেলামাইন, অ্যালুমিনিয়ামের নানান রকমের আধুনিক সামগ্রী,ও প্লাস্টিকের তৈরি তৈজসপত্র।

ফলে মৃৎশিল্পের চাহিদা দিন দিন কমতে শুরু করেছে। অনেক কুমার সম্প্রদায় বাপ-দাদার পেশা আঁকড়ে ধরে রাখতে কোনভাবে ঠিকে আছেন এই শিল্পে।

ঢাকারিপোর্ট২৪.কম/হাদি/আরএএম