মঙ্গলবার, অক্টোবর ৬, ২০২৬

২১ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

মঙ্গলবার, অক্টোবর ৬, ২০২৬

২১ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

আপনি পড়ছেন : হবিগঞ্জ

সংখ্যালঘু বেদে সম্প্রদায়কে হাউজ হোল্ডিং দিচ্ছেন না পৌর মেয়র


মুজাহিদ মসি- হবিগঞ্জ প্রতিনিধি
DhakaReport24.com || 2023-02-02 09:55:00
সংখ্যালঘু বেদে সম্প্রদায়কে হাউজ হোল্ডিং দিচ্ছেন না পৌর মেয়র

হবিগঞ্জ জেলার মাধবপুর পৌরসভায় বসবাসরত বেদে সম্প্রদায়ের ৮০-৯০ টি পরিবারকে ভূমি মালিক হওয়ার সত্ত্বেও বিভিন্ন অজুহাতে হাউজ হোল্ডিং নাম্বার দিচ্ছেন না পৌর মেয়র।এটি দেয়ার এখতিয়ার পৌর মেয়রের  কাছে হলেও তিনি বিভিন্ন দপ্তর ঘুরাচ্ছেন বেদে সম্প্রদায়ের নেতাদের।

সুত্রে জানা গেছে, মাধবপুর পৌরভার ৯ নং ওয়ার্ডের অধীনে শতাধিক বেদে পরিবার জমি ক্রয় করে বাড়িঘর নির্মান করে দীর্ঘদিন বসবাস বসবাস করে আসছে।এমনকি অর্ধেকেরও বেশি মানুষ বিভিন্ন এলাকার ভোটার কিন্তু তাদের ন্যায্য অধিকার পৌরসভার হাউজ হোল্ডিং নাম্বার না পাওয়ায় চরম ভুগান্তিতে রয়েছে বেদে পরিবারগুলা।

বেদে সর্দার নুরুল হক বলেন, আমরা এই দেশের ভোটার এবং পৌর এলাকায় দীর্ঘদিন হতে পৌর এলাকায় বসবাস করে আসছি।আমরা পৌরসভার যাবতীয় সুবিধা থেকে বঞ্চিত।২ যুগ ধরে জমি কিনে পৌরসভায় স্থায়ীভাবে বসবাস করে যাচ্ছি।এর পরেও আমরা পৌরসভার সুবিধা পাচ্ছি না এবং আমাদের ছেলে-মেয়ে জন্মনিবন্ধনের অভানে লেখাপড়া থেকেও বঞ্চিত হচ্ছে। আমরা পৌরসভার স্থায়ী বাসিন্দা হিসেবে আমাদের জন্মনিবন্ধন, হোল্ডিং নং, জাতীয়তা সনদপত্রও পাচ্ছি না।

সিলেট শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের বিভাগীয় প্রধান ও বিশেষ জনগোষ্ঠি গবেষক ড. আশরাফুল করিম সারোয়ার বলেন,বাসস্থান সাংবিধানিক মৌলিক অধিকারের একটি। সংখ্যালঘুদের অধিকারের ব্যাপারে সরকার যেখানে এত সচেতন সেখানে বেদেদের পৌরসভায়  হাউজ হোল্ডিং পাওয়া যৌক্তিক দাবী।

মাধবপুর পৌরসভার মেয়র হাবিবুর রহমান মানিক এর সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন,বেদে জনগোষ্ঠীকে হাউজ হোল্ডিং আমি দিতে চাই কিন্তু কিছু স্থানীয় লোকদের চাপের মুখে আছি।হবিগঞ্জ জেলা প্রশাসক থেকে আদেশ আনলে আমি সহজেই দিয়ে দেব।

এদিকে ঐ আসনের সংসদ সদস্য ও বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় প্রতিমন্ত্রী এডভোকেট মোঃমাহাবুব আলীও বেদে সম্প্রদায়কে দ্রুত হাউজ হোল্ডিং নাম্বার ও পৌরসভার সুবিধায় আওতাভুক্ত করার জন্য লিখিত সুপারিশ করেছেন। 
ঢাকারিপোর্ট২৪.কম/জাক/আরএএম