মঙ্গলবার, অক্টোবর ৬, ২০২৬

২১ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

মঙ্গলবার, অক্টোবর ৬, ২০২৬

২১ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

আপনি পড়ছেন : হবিগঞ্জ

নবীগঞ্জে অবৈধভাবে মাটি কাঁটায় ১ লক্ষ  টাকা জরিমানা 


সাগর আহমেদ - নবীগঞ্জ (হবিগঞ্জ) প্রতিনিধি:
DhakaReport24.com || 2023-02-01 21:55:15
নবীগঞ্জে অবৈধভাবে মাটি কাঁটায় ১ লক্ষ  টাকা জরিমানা 

হবিগঞ্জের নবীগঞ্জ কৃষি জমি থেকে অবৈধভাবে মাটি উত্তোলন করায় মুজ্জাকির আহমেদ  নামে ব্যক্তিকে মোবাইল কোটে এক লক্ষ টাকা জরিমানা করা হয়েছে। গতকাল বুধবার মোবাইল কোট পরিচালনা করেন নবীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার( ভূমি) শাহিন দেলোয়ার।

জানা যায়, শীত মৌসুম এলে এক শ্রেনির মানুষ কৃষি জমি থেকে অবৈধভাবে মাটি উত্তোলন করে ব্যবসা ও ইটভাটায় ব্যবসায়ীদের নিকট বিক্রি করে থাকেন। তারা মাটি মজুত করে রাখেন। এর  ধারাবাহিকতা উপজেলার ৮নং সদর ইউনিয়নের হালিতলা এলাকায় অবৈধভাবে চলে মাটি কাটার উৎসব।

খবর পেয়ে গোপনসংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করেন নবীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার ভূমি শাহিন দেলোয়ার। মোবাইল কোট পরিচালনায় সহযোগিতা করেন নবীগঞ্জ থানা পুলিশের একটি টিম। এসময় তিনি বালুমহালও মাটি ব্যবস্হাপনা আইন ২১০ এর সংলিষ্ট ধারায় এক জনকে এক লক্ষ টাকা জরিমানা করেন।

নবীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার ভূমি শাহিন দেলোয়ার বিষয়টি নিশ্চিত করে বলেন,যারা অবৈধভাবে মাটি ও বালি উত্তোলন করবে, তাদের ছাড় দেওয়া হবে না, তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

ঢাকারিপোর্ট২৪.কম/হাদি/আরএএম