মঙ্গলবার, অক্টোবর ৬, ২০২৬

২১ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

মঙ্গলবার, অক্টোবর ৬, ২০২৬

২১ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88
**সদ্যপ্রাপ্ত সংবাদ**

>> বেশি দামে এলপিজি বিক্রি, আড়াইহাজারে দুই ব্যবসায়ীকে জরিমানা

>> ‘সিন্ডিকেট’ বলে যেন কোনো শব্দই না থাকে: খাদ্যমন্ত্রী

>> মালয়েশিয়ায় অভিযানে ২৩ বাংলাদেশি আটক

>> চাঁদা না দেওয়ায় ব্যবসায়ীর পা ভেঙে দিলেন যুবদল নেতা

>> পদার্থবিজ্ঞানে নোবেল পেলেন ফ্রান্সিস হালজেন

>> আওয়ামী লীগকে আগে অপরাধ স্বীকার করতে হবে: প্রধানমন্ত্রীর উপদেষ্টা

>> বিক্ষোভে উত্তাল ফ্রান্স, শতশত স্কুলে শিক্ষার্থীদের ব্লকেড

>> বাংলাদেশের প্রবৃদ্ধির ধীরগতি অব্যাহত থাকবে: বিশ্বব্যাংক

>> ষষ্ঠ শ্রেণিতে যুক্ত হচ্ছে নতুন চার বিষয়: শিক্ষামন্ত্রী

>> ছেলের খুনের দেড় মাসের মাথায় বাবাকেও প্রকাশ্যে গুলি করে হত্যা

আপনি পড়ছেন : হবিগঞ্জ

বিমান প্রতিমন্ত্রী হাওর এলাকায় করে দিলেন ২ কিলোমিটার রাস্তা


মুজাহিদ মসি - হবিগঞ্জ
DhakaReport24.com || 2023-01-29 13:01:00
বিমান প্রতিমন্ত্রী হাওর এলাকায় করে দিলেন ২ কিলোমিটার রাস্তা

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী মোঃ মাহবুব আলী নিজ সংসদীয় এলাকা মাধবপুর  উপজেলার বুল্লা ইউনিয়নের বানেশ্বর ও মাহমুদপুর গ্রামে গাগড়াবাড়ি গ্রামের  প্রায় ২ কিলো চলাচলের  নতুন রাস্তা করে দিয়েছেন।


সুত্রে জানা যায়,স্বাধীনতার ৫১ বছর অতিবাহিত। চারিদিকে ফসলের মাঠ বেষ্টিত ছোট্ট অবহেলিত একটি গ্রাম গাগড়া বাড়ি বিচ্ছিন্ন ছিল সর্বপ্রকার যোগাযোগ ব্যবস্থা থেকে। গ্রামের স্কুল পড়ুয়া ছেলেমেয়েরা যাতায়াতের অব্যবস্থার কারণে শিক্ষার আলো থেকে ছিল বঞ্চিত।

গ্রামের চারিদিকে ফসলের মাঠ  থাকায় ফসলি জমির আইল দিয়ে অনেক কষ্ট করে গ্রামে যেতে হতো। শুধুমাত্র একটি রাস্তার অভাবে শিক্ষার আলো সহ নানা উন্নয়নমূলক কর্মকাণ্ড থেকে বঞ্চিত ছিল তারা। অবহেলা আর অযত্নে এক প্রকার কোনঠাসা হয়ে পড়েছিল তাদের জীবনযাত্রা। বর্ষাকালে দুর্ভোগ আরো চরম আকার ধারণ করত।


প্রধানমন্ত্রী শেখ হাসিনার ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণের অংশ হিসেবে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী অ্যাডভোকেট মো: মাহবুব আলী (এমপি) মহোদয়ের নজরে রাস্তার বিষয়টি আসলে রাস্তাটির জন্য নিজস্ব তহবিল থেকে বরাদ্দ দেন।

প্রতিমন্ত্রীর নির্দেশে চেয়ারম্যান মিজানুর রহমান মিজান ও ওয়ার্ড মেম্বারে আব্দুল হক এর তৎপরতায় দেড় কিলোমিটার রাস্তা দেখেছে আলোর মুখ।দীর্ঘদিনের চাওয়া পাওয়ার অবসান ঘটিয়ে গ্রামের লোকজন ও এলাকাবাসী হাতে হাত মিলিয়ে কাজ করায় দ্রুত সম্পন্ন হয় রাস্তার কাজ। আনন্দের জোয়ারে ভাসছে গ্রামের লোকজন।


প্রথমদিকে কিছু লোকের বিরোধিতা থাকলেও রাস্তাকে কেন্দ্র করে গ্রামবাসীর মাঝে ব্যাপক উন্নয়নের ছোঁয়া লেগেছে। গড়ে উঠতে যাচ্ছে স্কুল, বাজার হাট। বেড়ে গেছে ফসলের জমির দাম। কমে গেছে উপজেলা সদরের সাথে দূরত্ব।


উপজেলা সদরে ইষ্টিকুটুম বিরিয়ানি হাউজে বাবুর্চির কাজ করতে আসা জিয়াউর রহমান বলেন, এখন প্রতিদিন আমি বাড়ি থেকে এসেই কাজে যোগদান করতে পারি, তাতে আমার কোন সমস্যা হয় না।ধন্যবাদ জানাই আমাদের মন্ত্রী মহোদয়কে নির্মাণে অক্লান্ত পরিশ্রম করার জন্য।