বুধবার, অক্টোবর ৭, ২০২৬

২২ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

বুধবার, অক্টোবর ৭, ২০২৬

২২ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

আপনি পড়ছেন : হবিগঞ্জ

মাধবপুরে অবৈধ ভাবে ফসলি জমির মাটি কাঁটায় জরিমানা


মুজাহিদ মসি - হবিগঞ্জ প্রতিনিধিঃ
DhakaReport24.com || 2023-01-26 21:16:15
মাধবপুরে অবৈধ ভাবে ফসলি জমির মাটি কাঁটায় জরিমানা

হবিগঞ্জের মাধবপুরে অবৈধ ভাবে ফসলি জমি থেকে মাটি কাটায় ভ্রাম্যমান আদালত জরিমানা করেছে।

বৃহস্পতিবার বিকালে ছাতিয়াইন ইউনিয়নের শিমুলঘর এলাকায় ফসলি জমি থেকে অবৈধভাবে মাটি কাটায় এক ব্যক্তিকে বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ এর ধারায় ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মনজুর আহসান।

এসময় মাধবপুর থানার অফিসার ইনচার্জ আব্দুর রাজ্জাক ও ছাতিয়াইন পুলিশ ফাড়ি পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।

উপজেলা নির্বাহী অফিসার ভ্রাম্যমান আদালতে নির্বাহী ম্যাজিস্ট্রেট মনজুর আহসান সত্যতা নিশ্চিত করেছেন।

ঢাকারিপোর্ট২৪.কম/হাদি/আরএএম