মাধবপুর থানার বিশেষ অভিযানে বুধবার (২৫ জানুয়ারী) সকাল ০৮.৪৫ ঘটিকার সময় হরষপুর (তেলিয়াপাড়া) পুলিশ ফাঁড়ির এএসআই (নিঃ) মোঃ নাছির উদ্দিন সঙ্গীয় ফোর্স সহ বিশেষ অভিযান পরিচালনা করে মাধবপুর থানাধীন ৬নং শাহজাহানপুর ইউনিয়নের সুরমা চা বাগানের কিবরিয়াবাদ ডিভিশনের জবরাবাদ হইতে ফরেষ্টগামী পাকা রাস্তার উপর হইতে ০১ জন মাদক ব্যবসায়ীকে ২০ কেজি গাঁজা সহ আটক করেন।জানা যায়, মাধবপুর সড়ক হয়ে একটি মাদকের চালান যাচ্ছে বলে খবর পায় পুলিশ।
পর চেকপোস্ট বসিয়ে যানবাহন ও বিভিন্ন লোকদের তল্লাশি শুরু হয়। গ্রেফতারকৃত আসামীর নাম সোহেল ভৌমিজ (৩০), পিতা- গাজী লাল ভৌমিক, সাং- সাতছড়ি গারোটিলা (নতুন টিলা), থানা-চুনারুঘাট, জেলা-হবিগঞ্জ। গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে নিয়মিত মামলা রুজু করা হয়েছে। মাধবপুর থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ আব্দুর রাজ্জাক বলেন, আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে। গ্রেফতার দেখিয়ে আজ বুধবার দুপুরে আদালতের মাধ্যমে তাদের জেল হাজতে পাঠানো হয়েছে।