হবিগঞ্জের মাধবপুর পৌরসভার ৩ নং ওয়ার্ড এলাকায় বাড়ির পাশে গাছে গলায় ফাঁস লাগানো অবস্থায় এক যুবকের লাশ উদ্ধার করা হয়েছে। জানা যায়, সে মাধবপুর পৌরসভার বাসিন্দা মোঃ আইয়ুব আলীর পুত্র মোঃ জুয়েল (২৬)।
২৪ জানুয়ারি ভোরে স্থানীয় লোকজন এসে গলায় ফাঁসরত অবস্থায় গাছে ঝুলতে দেখতে পেয়ে থানায় খবর দিলে পুলিশ এসে লাশ ময়নাতদন্তের জন্য প্রেরণ করেন।