মঙ্গলবার, অক্টোবর ৬, ২০২৬

২১ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

মঙ্গলবার, অক্টোবর ৬, ২০২৬

২১ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88
**সদ্যপ্রাপ্ত সংবাদ**

>> বেশি দামে এলপিজি বিক্রি, আড়াইহাজারে দুই ব্যবসায়ীকে জরিমানা

>> ‘সিন্ডিকেট’ বলে যেন কোনো শব্দই না থাকে: খাদ্যমন্ত্রী

>> মালয়েশিয়ায় অভিযানে ২৩ বাংলাদেশি আটক

>> চাঁদা না দেওয়ায় ব্যবসায়ীর পা ভেঙে দিলেন যুবদল নেতা

>> পদার্থবিজ্ঞানে নোবেল পেলেন ফ্রান্সিস হালজেন

>> আওয়ামী লীগকে আগে অপরাধ স্বীকার করতে হবে: প্রধানমন্ত্রীর উপদেষ্টা

>> বিক্ষোভে উত্তাল ফ্রান্স, শতশত স্কুলে শিক্ষার্থীদের ব্লকেড

>> বাংলাদেশের প্রবৃদ্ধির ধীরগতি অব্যাহত থাকবে: বিশ্বব্যাংক

>> ষষ্ঠ শ্রেণিতে যুক্ত হচ্ছে নতুন চার বিষয়: শিক্ষামন্ত্রী

>> ছেলের খুনের দেড় মাসের মাথায় বাবাকেও প্রকাশ্যে গুলি করে হত্যা

আপনি পড়ছেন : হবিগঞ্জ

দীর্ঘ সামরিক বর্ণাঢ্য চাকুরিজীবন শেষে অবসরে কর্ণেল সামিউন্নবী চৌধুরী


মুজাহিদ মসি - হবিগঞ্জ
DhakaReport24.com || 2023-01-24 11:48:45
দীর্ঘ সামরিক বর্ণাঢ্য চাকুরিজীবন শেষে  অবসরে কর্ণেল সামিউন্নবী চৌধুরী

চাকুরিজীবন শেষে অবসরে গেলেন বর্ডার গার্ড অব বাংলাদেশ (বিজিবি) ৫৫ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল এস এন এম সামীউন্নবী চৌধুরী। গতকাল সোমবার আনুষ্ঠানিকভাবে মেজর মোহাম্মদ তৌফিকুর রহমানের কাছে বিজিবি-৫৫ ব্যাটালিয়নের দায়িত্বভার হস্তান্তর করেন তিনি। এতে সামিউন্নবী চৌধুরীর প্রায় ৩৩ বছরের বর্ণাঢ্য সামরিক জীবনের সমাপ্ত হলো। 


১৯৯০ সালে ক্যাডেট হিসেবে বাংলাদেশ সেনাবাহিনীতে যোগ দেন লে. কর্নেল এস এন এম সামীউন্নবী চৌধুরী। ১৯৯২ সালে সেকেন্ড লেফটেন্যান্ট পদে উন্নীত হন তিনি। এরপর বাংলাদেশ সেনাবাহিনীর একজন দক্ষ ও চৌকস অফিসার হিসেবে দেশে ও বিদেশে সাফল্যের সাথে দায়িত্ব পালন করেন। সুদান ও সিয়েরালিওনে জাতিসংঘের শান্তিরক্ষা মিশনের একজন কর্মকর্তা হিসেবে সুনাম অর্জন করেন। এছাড়াও প্রায় ৯ বছর বর্ডার গার্ড অব বাংলাদেশ বিজিবি’তে কাজ করেন।

 

বিজিবি তে কর্মকালীন দেশমাতৃকার সেবা ও সাহসিকতার জন্য তিনি ২ বার প্রেসিডেন্ট পদক লাভ করেন। ২০১৯ সালের ১৩ ফেব্রুয়ারি তারিখে সামিউন্নবী চৌধুরী বিজিবি-৫৫ ব্যাটালিয়নের অধিনায়ক হিসেবে যোগ দেন। গতকাল সোমবার এই দায়িত্বে থাকাকালীন অবস্থায় তিনি অবসর গ্রহণ করলেন। 


১৯৭১ সালের ১৭ জুলাই  হবিগঞ্জে জন্ম গ্রহণ করেন এস এন এম সামীউন্নবী চৌধুরী। এরপর তিনি হবিগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি ও বৃন্দাবন সরকারি কলেজ থেকে এইচএসসি পাশ করেন। তার ১ ছেলে ও ১ মেয়েও পিতার পদাঙ্ক অনুসরণ করার লক্ষ্যে ক্যাডেট কলেজে পড়াশোনা করছেন।