বুধবার, অক্টোবর ৭, ২০২৬

২২ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

বুধবার, অক্টোবর ৭, ২০২৬

২২ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

আপনি পড়ছেন : হবিগঞ্জ

লাখাইয়ে ২০০ ফুট পতাকা নিয়ে আর্জেন্টিনার সমর্থকদের মিছিল 


লাখাই (হবিগঞ্জ) প্রতিনিধি 
DhakaReport24.com || 2022-11-21 22:43:00
লাখাইয়ে ২০০ ফুট পতাকা নিয়ে আর্জেন্টিনার সমর্থকদের মিছিল 

বিশ্বকাপ ফুটবল খেলাকে ঘিরে বাংলাদেশি ফুটবলপ্রেমীদের মধ্যে রয়েছে উন্মাদনা, উৎসাহ ও ভালোবাসা । আর এই উন্মাদনা ও ভালোবাসার টানে প্রিয় দলের জন্য কেউ কেউ তৈরি করছেন বিশাল আকৃতির পতাকা। আবার অনেকে নিজের বাড়ির দেয়াল রাঙিয়েছেন প্রিয় দলের পতাকার আদলে। 

এরই ধারাবাহিকতায় হবিগঞ্জের লাখাই উপজেলার মোড়াকরি গ্রামের দুই ফুটবলপ্রেমী তৈরি করছেন ২০০ ফুট দৈর্ঘ্যের আর্জেন্টিনার পতাকা। মোড়াকরি গ্রামের আর্জেন্টিনার সমর্থক ইব্রাহিম তালুকদার ও হাসেম তালুকদারের উদ্যোগে এ পতাকা বানানো হয়। 

রবিবার বিকেলে মোড়াকরি বাজার হতে বলভদ্র সেতু পর্যন্ত এ পতাকা নিয়ে আনন্দ মিছিল করতে দেখা গেছে আর্জেন্টাইন  সমর্থকদের। মিছিল জুড়েই ছিল প্রিয় দল আর্জেন্টিনা ও প্রিয় তারকা লিওনেল মেসির জয়গান। 

আর্জেন্টিনার সমর্থক ইব্রাহিম তালুকদার  বলেন, আমার প্রিয় দল আর্জেন্টিনা ও প্রিয় খেলোয়াড় মেসিকে ভালোবেসে এ পতাকা বানিয়েছি। আশা করছি, এবারের কাতার বিশ্বকাপের ট্রফি লিওনেল মেসির হাতে উঠবে। 

আর্জেন্টিনার সমর্থক মনিরুজ্জামান শুভ বলেন, লাখাই উপজেলায় এ পতাকাটিই সবচেয়ে বড় পতাকা। এর চেয়ে বড় পতাকা কেউ বানায়নি। 

আর্জেন্টিনার অপর সমর্থক জুয়েল মিয়া বলেন, লাখাই উপজেলায় এতো বড় পতাকা যারা তৈরি করেছেন তাদের ধন্যবাদ জানাই। নিজেদের দেশ ফুটবল বিশ্বকাপে খেলতে পারলে এই উন্মাদনা আরো বেড়ে যেতো, তখন হয়তো আমরা বাংলাদেশের বিশাল পতাকা তৈরি করতাম। তবে বাংলাদেশের পতাকাকে সম্মান জানিয়ে উপরে রেখেই আমরা আর্জেন্টিনা বা অন্য দেশের পতাকা উত্তোলন করছি। 

ঢাকারিপোর্ট২৪.কম/এমজার/আরএএম