বুধবার, অক্টোবর ৭, ২০২৬

২২ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

বুধবার, অক্টোবর ৭, ২০২৬

২২ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

আপনি পড়ছেন : হবিগঞ্জ

নবীগঞ্জে দালাল কুতুব 

পর্তুগাল পাঠানোর নাম করে ১০ লক্ষ টাকা হাতিয়ে নিয়েছে


নবীগঞ্জ (হবিগঞ্জ) প্রতিনিধি
DhakaReport24.com || 2022-11-15 22:43:45
পর্তুগাল পাঠানোর নাম করে ১০ লক্ষ টাকা হাতিয়ে নিয়েছে

নবীগঞ্জের কুর্শি ইউনিয়নের লতিবপুর গ্রামের কুতুব উদ্দিন পাশ্ববর্তী বাউসা ইউনিয়নের দেবপাড়া গ্রামের মাসুক মিয়ার পুত্র রাহিম উদ্দিনকে পর্তুগাল পাঠানোর নাম করে ১০ লক্ষ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ পাওয়া গেছে। 

জানা যায়, বাউসা ইউনিয়নের দেবপাড়া গ্রামের মাসুক মিয়ার পুত্র রাহিমকে পর্তুগাল পাঠানোর জন্য ১৩ লক্ষ টাকায় পাঠানোর কথাবার্তা হয় দালাল কুতুব এর সাথে। দালাল কুতুব প্রথমে পাসপোর্ট ও ৫ লক্ষ টাকা নেন ভিসা প্রসেসিং করার জন্য। এর দুই মাস পরে ভিসা প্রসেসিং হয়ে গেছে এখন টিকেট ও ৫০০ ডলার সাথে করে নেওয়ার জন্য আরো ৫ লক্ষ টাকা নেন। বাকী ৩ লক্ষ টাকা রাহিম পর্তুগাল পৌছার পর দেয়ার কথা ছিল। রাহিম বাড়ী থেকে আত্নীয় স্বজন সকলের কাছ থেকে বিদায় নিয়ে ঢাকা চলে যান। 

ঢাকায় শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে যাওয়ার পর ইমিগ্রেশন করার সময় ভিসা জাল ধরা পরে। পরে রাহিম এয়ারপোর্ট কারাগারে জাল ভিসার কারণে ১৮ দিন কারাভাস করে জামিনে আসেন। জামিনে আসার পর কুতুবের সাথে এ বিষয় নিয়ে শালিষ হয়। সালিসে কুতুব তার দোষ স্বীকার করে ক্ষতিপূরণসহ নগদ ১০ লক্ষ টাকা ফেরত দেয়ার রায় হলে সে দুই মাস সময় নেয় সব টাকা এককালীন পরিশোধ করার জন্য। 

আগস্ট মাসে বিচার শালিষ বসে সে মাসে নভেম্বরের প্রথম সপ্তাহের মধ্যে টাকা দেয়ার প্রতিশ্রুতি দিয়েছিল দালাল কুতুব। কিন্তু তার কাছে টাকা চাইতে যাওয়ায় সে খারাপ আচরণ করে বলে সে টাকা দিতে পারবে না। এখন কুতুবের মোবাইলে ও তার বাড়িতে গিয়ে তাকে পাওয়া যায়না। 

প্রতারক দালাল কুতুবের বিচারের দাবিতে সমাজ পতি, জনপ্রতিনিধি, সালিস বিচারকদের দ্বারে দ্বারে ঘুরতে ঘুরতে রাসেল ও তার পরিবার ক্লান্ত হয়ে পড়েছেন। এ চিন্তায় রাহিমের পিতা-মাতা অসুস্থ হয়ে পড়েছেন। রাহিম ও তার পরিবার দালাল কুতুব এর ফাঁদে পরে সর্বহারা হয়ে পরছেন। তারা এই প্রতারক দালাল কুতুবের কঠিন শাস্তি দাবি করেন। দালাল কুতুব উদ্দিন মানুষের টাকা আত্মসাৎ করে ইউরোপের বিভিন্ন দেশে গিয়েছেন বলেও অভিযোগ পাওয়া যায়। এ ব্যাপারে কুতুব উদ্দিনের সাথে যোগাযোগ করার চেষ্টা করলে কোন ভাবেই তার সাথে যোগাযোগ করা সম্ভব হয়নি।

ঢাকারিপোর্ট২৪.কম/এমজার/আরএএম