বুধবার, অক্টোবর ৭, ২০২৬

২২ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

বুধবার, অক্টোবর ৭, ২০২৬

২২ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

আপনি পড়ছেন : হবিগঞ্জ

হবিগঞ্জ জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ অজয় চন্দ্র দেব


হৃদয় খান, বানিয়াচং প্রতিনিধি
DhakaReport24.com || 2022-11-07 11:08:15
হবিগঞ্জ জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ অজয় চন্দ্র দেব

হবিগঞ্জ জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ নির্বাচিত হয়েছেন বানিয়াচং থানার অফিসার ইনচার্জ অজয় চন্দ্র দেব। মাদক, জুয়া, ক্লুলেস মামলার রহস্য উদ্ঘাটন, গ্রেফতারী পরোয়ানা তামিল সহ বিভিন্ন অপরাধ নিবারণে গুরুত্বপূর্ন ভূমিকা পালন করায় পুরষ্কারের অভিন্ন মানদন্ডের আলোকে জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ মনোনিত করা হয়েছে।

 
 ৬ নভেম্বর রবিবার সকাল ১০ টায় হবিগঞ্জ জেলা পুলিশের মাসিক কল্যাণ সভায় এই পুরস্কার দেওয়া হয়েছে। হবিগঞ্জ জেলার পুলিশ সুপার এস এম মুরাদ আলী বানিয়াচং থানার অফিসার ইনচার্জ অজয় চন্দ্র দেবের হাতে পুরস্কার তুলে দেন।


 বানিয়াচং থানার অফিসার ইনচার্জ অজয় চন্দ্র দেব বলেন, 'আমরা বানিয়াচং থানাকে অপরাধমুক্ত রাখতে সার্বক্ষণিক কাজ করে যাচ্ছি। এ ধারা অব্যাহত থাকবে।' 

ঢাকারিপোর্ট২৪.কম/এসএ/আরএএম