বানিয়াচংয়ে কমিউনিটি পুলিশিং ডে ২০২২ যথাযোগ্য মর্যাদায় উদ্যাপন করা হয়েছে। এ উপলক্ষ্যে থানা চত্বরে আয়োজিত সভায় প্রধান অতিথি হিসেবে ছিলেন, হবিগঞ্জ ২ আসনের (বানিয়াচং জমিরীগঞ্জের) সংসদ সদস্য প্যানেল স্পিকার এ্যাডভোকেট আব্দুল মজিদ খান।
সভায় এ্যাড. আব্দুল মজিদ খান এমপি বলেন, অপরাধ নির্মূলে দিন-রাত অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে কাজ করছে কমিউনিটি পুলিশ। কমিউনিটি পুলিশিং জনগণের সাথে পুলিশের আস্থার সেতুবন্ধন তৈরী করে কাজ করে যাচ্ছে। সমাজে বিভিন্ন ধরনের অপরাধের প্রতিকার ও প্রতিরোধমূলক ব্যবস্থা নেওয়া, জনগণকে সচেতন করা,আইনি সহায়তা দেওয়া এবং পুলিশ ও জনগণের সম্পৃক্ততা বৃদ্ধি করতে কাজ করে যাচ্ছে কমিউনিটি পুলিশ। সমাজ থেকে অন্যায়, আনাচার, মাদক, জঙ্গিবাদ ও গুজব দূরীভূত করতে হলে কমিউনিটি পুলিশিং কাজ চলমান রাখতে হবে। সবাইকে মন মানষিকতা পরিবর্তন করে পুলিশকে নিজের আপন মানুষ হিসেবে গ্রহণ করতে হবে। তাহলে সঠিক সুন্দর সমাজ গড়ে উঠবে বলে তার বক্তব্য তুলে ধরেন।
এছাড়াও যে কোনো ধরনের অপরাধ, গ্রাম্য দাঙ্গা-হাঙ্গামা রুখতে প্রশাসন ও পুলিশকে সঠিক তথ্য দিয়ে সহযোগিতা করার আহ্বান জানান তিনি।
২৯ অক্টোবর (শনিবার) সকাল এগারোটায় বানিয়াচং থানা প্রাঙ্গণে "কমিউনিটি পুলিশিংয়ের মূলমন্ত্র, শান্তি-শৃঙ্খলা সর্বত্র" এই স্লোগানকে সামনে রেখে কমিউনিটি পুলিশিং ডে ২০২২ উদযাপন উপলক্ষ্যে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
কমিউনিটি পুলিশিং বানিয়াচং থানার সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আমীর হোসেন মাষ্টারের সভাপতিত্বে ও কমিউনিটি পুলিশের যুগ্ম সাধারণ সম্পাদক ও উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শাহজাহান মিয়ার সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন,বানিয়াচং থানার অফিসার ইনচার্জ (ওসি) অজয় চন্দ্র দেব।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী অফিসার পদ্মাসন সিংহ, মহিলা ভাইস চেয়ারম্যান হাসিনা আক্তার, কমিউনিটি পুলিশিংয়ের সাধারণ সম্পাদক বিপুল ভূষণ রায়, ইমাম সমিতির সভাপতি আতাউর রহমান, সাত নম্বর বড়ইউড়ি ইউপি চেয়ারম্যান ফরিদ আহমেদ, উপজেলা যুবলীগের সহ-সভাপতি মাসুদ রহমান, বানিয়াচং প্রেসক্লাবের সভাপতি মোশাহেদ মিয়া, উপজেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক রুবেল মিয়া, ছাত্রলীগের সাবেক সভাপতি মাহমুদ হোসেন খান মামুন।
এ সময় উপস্থিত ছিলেন, ইউপি চেয়ারম্যান আরফান উদ্দিন, মনুজু কুমার দাস, এরশাদ আলী, মাসুদ কোরাইশী মক্কী, শামরুল ইসলাম, জয়কুমার দাস, সাদিকুর রহমান, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি বেলু, সাধারণ সম্পাদক মইনুল হোসেন, সাংবাদিক আনোয়ার হোসেন, নূরুল ইসলাম, শাহ সুমন, এসকে রাজ, ৪ নম্বর ইউনিয়ন টমটম সমিতির সভাপতি হাফিজুর রহমান, ৩ নম্বর ইউনিয়ন টমটম সমিতির সভাপতি ও যুবলীগের সাংগঠনিক সম্পাদক ফয়সাল আহমেদ প্রমুখ। এছাড়াও এ সময় উপস্থিত ছিলেন, শিক্ষক, জনপ্রতিনিধি, শিক্ষার্থীবৃন্দ ও বিভিন্ন শ্রেণী-পেশার লোকজন।
ঢাকারিপোর্ট২৪.কম/এমজার/আরএএম