বুধবার, অক্টোবর ৭, ২০২৬

২২ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

বুধবার, অক্টোবর ৭, ২০২৬

২২ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

আপনি পড়ছেন : হবিগঞ্জ

নবীগঞ্জে মৎস্য কর্মকর্তার বিবৃতি আমি যতদিন আছি ততদিন খনন প্রকল্প কাজ করব না


নবীগঞ্জ প্রতিনিধি
DhakaReport24.com || 2022-08-22 11:13:15
নবীগঞ্জে মৎস্য কর্মকর্তার বিবৃতি আমি যতদিন আছি ততদিন খনন প্রকল্প কাজ করব না

নবীগঞ্জে মৎস্য কর্মকর্তার উদাসীনতায় তার মনগড়া মতো কার্যকমে নানা সুবিধা থেকে বঞ্চিত হচ্ছেন উপজেলাবাসী, লম্বা ভাটিটলা বিলের নদীর খনন প্রকল্প কাজ বাস্তবায়ন হচ্ছে না নবীগঞ্জ উপজেলাই , মৎস্য কর্মকর্তা হিসেবে আসাদ উল্লাহ যোগদান করার পর থেকেই নানান প্রকল্প কাজ রহস্যজনক কারনে বাস্তবায়ন হচ্ছে না। এতে ক্ষোভ প্রকাশ করেছেন উপজেলাবাসী।

জানা যায়, ২০২০-২০২১ অর্থ বছরে লম্বা ভাটিটলা বিলের নদীর খনন প্রকল্পের জন্য সরকারি বরাদ্দ আসে। কিন্তু অদ্যাবদি পর্যন্ত খনন কাজ শুরু করা হয়নি। ফলে নদীর তলদেশসহ চারপাশ ভরাট হয়ে বিলটি সরু হয়ে পড়েছে।বিল লীজ গ্রহীতা  ময়না মিয়া জানান, সরকারি বরাদ্দ এসেছে শুনেছি। কিন্তু কি কারণে কাজ শুরু করা হয়নি তিনি জানেন না। তবে কাজ শুরুর প্রক্রিয়া এগিয়ে নিতে বারবার সংশ্লিষ্ট অফিসারকে অনুরোধ করেছি। কিন্তু তিনি আমাদের কথা কর্ণপাত করেননি।

প্রকল্পের বাস্তবায়ন ও অগ্রগতি নিয়ে নবীগঞ্জ উপজেলা মৎস্য কর্মকর্তা আসাদ উল্লাহর সাথে যোগাযোগ করা হলে তিনি জানান,নবীগঞ্জ আমি বিয়ে করিনি, জায়গা-বাসাও করিনি, আমি কোনো খনন কাজ করিনি, করবও না। এসব কাজ করে ফাইল নিয়ে বিভিন্ন দপ্তরে দৌড়াদৌড়ি করতে হয়। আর পরিপূর্ণ কাজ না করেই নেতারা চাপ দিয়ে বিল তুলে নিয়ে যায়। আমি কোনো নেতার পেট ভরাব না।। যদিও এই খনন কাজ করার জন্য উর্ধ্বতন কর্তৃপক্ষ থেকে আমাকে বারবার চাপ দেয়া হয়েছে। তারপরও করিনি। আমি যতদিন আছি ততদিন এসব খনন প্রকল্প কাজ করবও না।

ঢাকারিপোর্ট২৪.কম/এনএ /আরএএম