হাতিয়ায় একটি মাছ ধরার ট্রলারডুবির ঘটনা ঘটেছে। এ ঘটনায় ট্রলারে থাকা ২ জেলের মৃত্যু হয়েছে এবং ২ জেলে নিখোঁজ থাকার খবর পাওয়া গেছে। তবে আইনশৃঙ্খলা বাহিনী তাৎক্ষণিক নিহতদের নাম ঠিকানা জানাতে পারেনি।
শুক্রবার সকাল ১০টার দিকে বঙ্গোপসাগরের দমারচরে এ ঘটনা ঘটে।
হাতিয়া থানার পরিদর্শক কাঞ্চন কান্তি দাশ,ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, মাছ ধরার ট্রলার ডুবির ঘটনায় ২ জেলে নিখোঁজ রয়েছে। তবে তাদের পরিচয় জানা যায়নি। এ ঘটনায় ট্রলারে থাকা ১০ জন মাঝিমাল্লাকে জীবিত উদ্ধার করা হয়েছে। অপর এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ২-৩জন জেলের মরদেহ ঘটনাস্থলের আশে পাশে থেকে উদ্ধার করা হয়েছে। পুলিশ ঘটনাস্থলে যাবার পরে এ বিষয়ে বিস্তারিত জানানো হবে।
ঢাকারিপোর্ট২৪.কম/এনএ /আরএএম