বুধবার, অক্টোবর ৭, ২০২৬

২২ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

বুধবার, অক্টোবর ৭, ২০২৬

২২ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

আপনি পড়ছেন : হবিগঞ্জ

বানিয়াচংয়ে থানা

পুলিশের অভিযানে ৭কেজি গাঁজা ও জুয়ার সরঞ্জাম সহ ৮ আসামি গ্রেফতার


হৃদয় খান, বানিয়াচং প্রতিনিধি
DhakaReport24.com || 2022-08-15 00:05:45
পুলিশের অভিযানে ৭কেজি গাঁজা ও জুয়ার সরঞ্জাম সহ ৮ আসামি গ্রেফতার

হবিগঞ্জের বানিয়াচংয়ে থানা পুলিশের পৃথক পৃথক অভিযানে  ৭ কেজি গাঁজা, জুয়া খেলার সরঞ্জাম ও নগদ অর্থ সহ ৮ জন আসামিকে গ্রেফতার করা হয়েছে। 

(১৩ আগষ্ট) শনিবার সকাল ৮টায় ও রাত পৌনে ১২ টায় বানিয়াচং থানার অফিসার ইনচার্জ  অজয় চন্দ্র দেবের নেতৃত্বে বানিয়াচং থানায় কর্মরত এসআই ওমর ফারুক, এসআই সবুজ কুমার নাইডু, এএসআই মহসিন মিজি, এএসআই হারুন রশীদ সংগীয় ফোর্সের সহায়তায় বানিয়াচং উপজেলার ৬ নম্বর  কাগাপাশা ইউপি'র বাতাকান্দি গ্রামে অভিযান পরিচালনা করে মাদক ব্যবসায়ী  শাহাব উদ্দিন(৬০) পিতা- মুসলিম উল্লা, গ্রাম  বাতাকান্দি, মোঃ নুরুল হক (৪৫) পিতা- মৃত সমন মুন্সী, গ্রামঃ বাগহাতা, (বর্তমানে লোহাজুরী),রহমত আলী(৪৫) পিতা- মৃত আব্দুস ছত্তার কে গ্রেপ্তার করা হয়েছে। 

উল্লেখিত আসামীদের নিকট থেকে  ৭ কেজি গাঁজা উদ্ধার ও  গ্রেফতার করা হয়েছে।

একই দিন পৃথক এক অভিযানে অফিসার ইনচার্জ অজয় চন্দ্র দেবের নির্দেশে  এসআই সন্তোষ চৌধুরী, এএসআই মোহাম্মদ সাদ্দাম হোসেন, এএসআই মোঃ তোহা সংগীয় ফোর্সের সহায়তায় বানিয়াচং থানার ২ নম্বর ইউপির মিনাট গ্রামে অভিযান পরিচালনা করিয়া জুয়াড়ী  আজিজুর রহমান  ওরফে সাইদুর (৩১) পিতা- মৃত মুরাদ আলী,  ছিদ্দিক মিয়া (৩৫) পিতা- মৃত উকিল মিয়া, মোঃ বসু মিয়া (৪৫) পিতা- জয়নাল মিয়া,  করম আলী(৪০) পিতা- মৃত মুনাফ মিয়া, সাহানুর মিয়া (৪২) পিতা- মৃত আব্দুল কাইয়ুম,সর্বগ্রাম মিনাট কে আটক করা হয়। 

উল্লেখিত আসামীদের জুয়া খেলায় ব্যবহৃত নগদ ১২,৪০০/-(বার হাজার চারশত) টাকা,  জুয়া খেলার তাস ও ত্রিপলসহ গ্রেফতার করা হয়েছে। 

আসামিদের বিরুদ্ধে নিয়মিত মামলা দায়ের করে আদালতে সোপর্দ করা হয়েছে। মাদক, জুয়া,  চুরি, ডাকাতি, মারামারি রোধকল্পে বানিয়াচং থানা পুলিশের অভিযান অব্যাহত আছে বলে জানিয়েছেন বানিয়াচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অজয় চন্দ্র দেব।

 

ঢাকারিপোর্ট২৪.কম/রাফিও/আরএএম