বৃহস্পতিবার, অক্টোবর ৮, ২০২৬

২৩ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

বৃহস্পতিবার, অক্টোবর ৮, ২০২৬

২৩ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

আপনি পড়ছেন : হবিগঞ্জ

মাধবপুরে যুবককে ঘর থেকে ডেকে নিয়ে কুপিয়ে হত্যা


মাধবপুর প্রতিনিধি
DhakaReport24.com || 2022-08-12 18:41:30
মাধবপুরে যুবককে ঘর থেকে ডেকে নিয়ে কুপিয়ে হত্যা

হবিগঞ্জের মাধবপুর উপজেলার নোয়াপাড়া ইউনিয়নের সুমন মিয়া (৩৫) নামে এক যুবককে  ঘর থেকে ডেকে নিয়ে হত্যা করা হয়েছে। সে উপজেলার কড়রা গ্রামের আব্দুল হান্নানের ছেলে। পুলিশ খবর পেয়ে ওই যুবকের মরদেহ উদ্ধার করেন। 


পুলিশ সূত্রে জানা যায়, ১১ আগস্ট সন্ধ্যায় সুমনকে বাড়ি থেকে ডেকে নিয়ে যান পার্শ্ববর্তী বেঙ্গাডোবা গ্রামের তারই পরিচিত ৩ যুবক। এরপর রাত ১০টার দিকে নয়াপাড়া বাজারের উত্তর দিকে নির্জন ধানের ব্রয়লারের পাশে স্থানীয়রা সুমনকে ক্ষত বিক্ষত অবস্থায় দেখতে পেয়ে তাকে উদ্ধার করে মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এদিকে এ ঘটনার পর থেকে ওই ৩ যুবক পলাতক রয়েছে।


নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় একজন জনপ্রতিনিধি জানান, মাদক ব্যবসা সংক্রান্ত কারণে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটতে পারে। সুমন মাদক ব্যবসায় জড়িত ছিলেন এবং মাদক উদ্ধারে সোর্স হিসেবে কাজ করতেন। খবর পেয়ে মাধবপুর-চুনারুঘাট সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার মহসিন আল মুরাদ ঘটনাস্থল পরিদর্শন করেন।


মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ আব্দুর রাজ্জাক বলেন, নিহতের পরিবারের পক্ষ থেকে মামলা করা হয়েছে। এ ঘটনার সঙ্গে জড়িতদের কাউকেই ছাড় দেওয়া হবে না। অপরাধীদের ধরতে পুলিশি অভিযান চলমান রয়েছে।
 
 ঢাকারিপোর্ট২৪.কম/এসএ/আরএএম