বুধবার, অক্টোবর ৭, ২০২৬

২২ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

বুধবার, অক্টোবর ৭, ২০২৬

২২ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

আপনি পড়ছেন : হবিগঞ্জ

বঙ্গবন্ধু -বঙ্গমাতা ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত


DhakaReport24.com || 2022-06-15 22:42:15
বঙ্গবন্ধু -বঙ্গমাতা ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত

হবিগঞ্জের মাধবপুরে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিব গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয়ের বালক-বালিকা ফুটবল টুর্নামেন্ট ইউনিয়ন পর্যায়ের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।

 

বুধবার (১৫ জুন) সকাল ১০টায় উপজেলার
ধর্মঘর ইউনিয়নের সাউথ কাশিমনগর উচ্চ বিদ্যালয়ের মাঠে অনুষ্ঠিত হয়।


ফাইনাল খেলায় (বালক) মালঞ্চপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় বনাম রসুলপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মধ্যকার খেলা অনুষ্ঠিত হয়। এতে রসুলপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ১-০ গোলে মালঞ্চপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়কে পরাজিত করে।


একইদিনে দ্বিতীয় খেলায় ( বালিকা ) মালঞ্চপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ২-০ গোলে রসুলপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়কে পরাজিত করে চ্যাম্পিয়ন হন ।


খেলা শেষে সংক্ষিপ্ত এক আলোচনার পর  চ্যাম্পিয়ন ও রানার্স আপ দলের মাঝে পুরস্কার তুলে দেন খেলার প্রধান অতিথি ধর্মঘর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ ফারুক আহমেদ পারুল। 
 
খেলা পরিচালনা করেন উভয় প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকগন । 

ঢাকারিপোর্ট২৪.কম/এএন/আরএএম