বৃহস্পতিবার, অক্টোবর ৮, ২০২৬

২৩ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

বৃহস্পতিবার, অক্টোবর ৮, ২০২৬

২৩ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

আপনি পড়ছেন : হবিগঞ্জ

নবীগঞ্জে পিতামাতাকে নির্যাতন, ছেলেকে ১ বছরের কারাদণ্ড 


DhakaReport24.com || 2022-05-21 10:18:30
নবীগঞ্জে পিতামাতাকে নির্যাতন, ছেলেকে ১ বছরের কারাদণ্ড 

নবীগঞ্জে পিতামাতাকে নেশার টাকার জন্য চরম অপমান ও নির্যাতন করার দায়ে ছেলেকে ১ বছরের বিনাশ্রম কারাদণ্ড দেন ভ্রাম্যমাণ আদালত।

শুক্রবার বিকেলে মোবাইল কোর্টের মাধ্যমে উপজেলার গজনাইপুর ইউনিয়নের সাতাইহাল হায়দরঘাট গ্রামের সাজিদ মিয়ার ছেলে মানিক মিয়া (২৫)-কে মোবাইল কোর্টের মাধ্যমে ১ বছরের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়। নেশার টাকার জন্য চরম অপমান ও শারীরিক আঘাত, বাড়ি-ঘর ভাঙচুর ইত্যাদি নিয়মিত অপরাধে পিতামাতার অভিযোগের প্রেক্ষিতে নবীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) উত্তম কুমার দাশ মোবাইল কোর্ট পরিচালনা করেন।

ছেলের এমন আচরণে গ্রামবাসীও ক্ষুদ্ধ। এছাড়া তার বিরুদ্ধে নানান অভিযোগ পাওয়া যায়। প্রসিকিউশকন এবং আসামি ধরতে সহায়তা করেন নবীগঞ্জ থানার একদল পুলিশ। মোবাইল কোর্টের সত্যতা নিশ্চিত করেন নবীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) উত্তম কুমার দাশ। 

ঢাকারিপোর্ট২৪.কম/এএন/আরএএম