হবিগঞ্জ নবীগঞ্জ উপজেলার বাউশা ইউনিয়নের বাউশা গ্রামে স্বামীর সাথে অভিমান করে সুলতানা বেগম (২৩) নামের এক গৃহবধূ আত্মহত্যা করেছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানাযায়, রবিবার (১৫ মে) রাতে স্বামীর সাথে অভিমান করে গৃহবধূ আত্মহত্যা করেছে। খবর পেয়ে নবীগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশটির সুরতহাল রিপোর্ট তৈরি করে থানায় নিয়ে আসেন। সুলতানা বেগম বাউশা ইউনিয়নের রকিব আলীর স্ত্রী। নিহত সুলতানা বেগম বাউসা ইউনিয়নের নাদামপুর গ্রামের সাবেক ইউপি সদস্য মৃত রহমত আলীর কন্যা। নবীগঞ্জ থানায় একটি অপমৃত্যুর মামলা রুজু করা হয়েছে।
এ ব্যাপারে এস আই সম্রাট আহমেদ জানান, স্বামীর সাথে অভিমান করে সুলতানা বেগম আত্মহত্যা করেছে।লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।
ঢাকারিপোর্ট২৪.কম/এসএ/আরএএম