হবিগঞ্জ সদর উপজেলার রাজিউড়া ইউনিয়নের হুরগাঁও গ্রামে ছেলের ছুরিকাঘাতে আজদু মিয়া নামে এক ব্যক্তি খুন হয়েছেন। ঘটনার পর অভিযুক্ত ছেলে মাসুম পালিয়ে গেছেন।
শনিবার (১৪ মে) দিবাগত রাতে এ ঘটনা ঘটে। নিহত আজদু মিয়া হুরগাঁও গ্রামের রশিদ মিয়ার ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, আজদু মিয়া বেশ কিছুদিন ধরে বাড়ির বাইরে ছিলেন। শনিবার বাড়ি ফিরলে রাত সাড়ে ৯টার দিকে তার ছেলে মাসুম মিয়ার সঙ্গে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে মাসুম উত্তেজিত হয়ে আজদু মিয়াকে ছুরিকাঘাত করলে তিনি ঘটনাস্থলেই মারা যান। খবর পেয়ে হবিগঞ্জ সদর মডেল থানা পুলিশ সেখানে গিয়ে মরদেহটি উদ্ধার করে মযনাতদন্তের জন্য হবিগঞ্জ ২৫০ শয্যা আধুনিক জেলা সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে।
এ বিষয়ে হবিগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মর্তুজা ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, অভিযুক্ত ব্যক্তিকে গ্রেফতারের চেষ্টা চলছে।
ঢাকারিপোর্ট২৪.কম/এমআই/আরএএম