বৃহস্পতিবার, অক্টোবর ৮, ২০২৬

২৩ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

বৃহস্পতিবার, অক্টোবর ৮, ২০২৬

২৩ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

আপনি পড়ছেন : হবিগঞ্জ

বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মাদ্রাসাছাত্রের মৃত্যু


DhakaReport24.com || 2022-05-09 09:18:30
বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মাদ্রাসাছাত্রের মৃত্যু

হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে মোবাইল চার্জ দিতে গিয়ে শাওন নামের এক মাদ্রাসাছাত্র বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা গেছে। রোববার (৯ এপ্রিল) রাত ৯টার দিকে এ ঘটনা ঘটে।নিহত শাওন শায়েস্তাগঞ্জ পৌরএলাকার পশ্চিম বড়চর গ্রামের জমির আলীর ছেলে। 

পারিবারিক সূত্রে জানা যায়, শায়েস্তাগঞ্জের কুতুবের চক মাদ্রাসার ৬ষ্ঠ শ্রেণি ছাত্র শাওন তার ঘরে মোবাইল ফোন চার্জে দেয়। এ সময় অসাবধানতাবশত তার হাত সুইচে লেগে গেলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর আহত হয়।

পরিবারের লোকজন তাকে উদ্ধার করে মুমূর্ষ অবস্থায় হবিগঞ্জ ২৫০ শয্যা হাসপাতালে নিয়ে আসে। হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক শাওনকে মৃত ঘোষণা করেন।স্থানীয় পৌর কাউন্সিলর মো. রজব আলী বিষয়টির সত্যতা নিশ্চিত করেন।

ঢাকারিপোর্ট২৪.কম/ওজি/আরএএম