বুধবার, অক্টোবর ৭, ২০২৬

২২ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

বুধবার, অক্টোবর ৭, ২০২৬

২২ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

আপনি পড়ছেন : হবিগঞ্জ

নবীগঞ্জে পিতামাতাকে নির্যাতন, ছেলের ১ বছরের কারাদণ্ড


DhakaReport24.com || 2022-04-21 00:34:15
নবীগঞ্জে পিতামাতাকে নির্যাতন, ছেলের ১ বছরের কারাদণ্ড

নবীগঞ্জে পিতামাতাকে নেশার টাকার জন্য নির্যাতন করার দায়ে ছেলেকে ১ বছরের কারাদণ্ড দেন ভ্রাম্যমাণ আদালত।

বৃহস্পতিবার বিকেলে মোবাইল কোর্টের মাধ্যমে উপজেলার দীঘলবাক ইউনিয়নের পশ্চিম কসবা গ্রামের ফুলকাছ উদ্দিনের ছেলে সুমন আহমদ (২৮)-কে কারাদণ্ড প্রদান করা হয়। 

নেশার টাকার জন্য চরম অপমান ও শারীরিক আঘাত, বাড়িঘর ভাঙচুরের পিতামাতার লিখিত অভিযোগের প্রেক্ষিতে নবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শেখ মহি উদ্দিন মোবাইল কোর্ট পরিচালনা করেন। 

ছেলেটির এমন আচরণ গ্রামবাসীও অবগত ছিল। এছাড়া তার বিরুদ্ধে ব্যাপক অভিযোগ রয়েছে বলে জানায় স্থানীয়রা। প্রসিকিউশকন এবং আসামি ধরতে সহায়তা করেন নবীগঞ্জ থানার একদল পুলিশ। 

মোবাইল কোর্টের সত্যতা নিশ্চিত করেন নবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ মহি উদ্দিন।

ঢাকারিপোর্ট২৪.কম/আরএ/আরএএম